ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন

সাংবাদিকদের জন্য আমি এ পর্যন্ত এসেছি : ড. নিলোফার এমপি

জামালপুর :  জামালপুর প্রেসক্লাব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখে নসংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ড. নিলোফার চৌধুরী মনি। ছবি : বাংলারচিঠিডটকম 

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ড. নিলোফার চৌধুরী মনি বলেছেন, আমি আপনাদেরই লোক। গণমাধ্যমে বিশেষ করে টেলিভিশনের টকশোতে আমার নিয়মিত পদচারণা রয়েছে। সাংবাদিকদের জন্য আমি এ পর্যন্ত এসেছি। আমার সাংবাদিক ভাইয়েরা আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন। আমিও আপনাদের দেখানো পথে কাজ করতে চাই।

১৪ মে, বৃহস্পতিবার রাতে জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে জামালপুর প্রেসক্লাব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জেলার সাংবাদিকেরা ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন।

নিলোফার চৌধুরী মনি আরও বলেন, জামালপুর আমার শেকড়ের জায়গা। এ জেলার মানুষের ভালোবাসা ও সম্মান আমাকে অনুপ্রাণিত করে। আমি জনগণের প্রত্যাশা পূরণে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই।

তিনি বলেন, এ জেলার মানুষ জামালপুর জেনারেল হাসপাতালে সঠিক চিকিৎসাসেবা পাচ্ছে না। হাসপাতালে গড়ে উঠা সিন্ডিকেট গোটা হাসপাতালকে জিম্মি করে রেখেছে। এই সিন্ডিকেটকে ভাঙতে হবে। সিন্ডিকেট না ভাঙলে স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাতে পারবে না। তিনি জামালপুরের নকশিকাঁথাসহ নানা সমস্যায় বিষয়ে কাজ করার অঙ্গীকার করেন।

জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাবেক সদস্য এন এন তাপস পাঠান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া, সাংবাদিক সাযযাদ আনসারী, বজলুর রহমান, আনোয়ার হোসেন মিন্টু, শওকত জামান, সুমন আনসারী প্রমুখ।

এ সময় জামালপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, ড. নিলোফার চৌধুরী মনি দীর্ঘদিন ধরে গণমাধ্যম ও টকশোর মাধ্যমে দেশের রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় জামালপুরবাসী গর্বিত।

অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

সাংবাদিকদের জন্য আমি এ পর্যন্ত এসেছি : ড. নিলোফার এমপি

আপডেট সময় ১১:০৯:৩০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬