ঢাকা ০২:০৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

ফারিয়ার মানববন্ধন

বকশীগঞ্জ : বিভিন্ন দাবিতে ফারিয়ার উদ্যোগের মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পেশার মর্যাদা রক্ষা ও ওষুধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১১ মে, সোমবার সকাল ১০ টায় উপজেলা হাসপাতাল চত্বরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের সংগঠন ফারিয়া’র বকশীগঞ্জ শাখার উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ফারিয়ার বকশীগঞ্জ শাখার সভাপতি আব্দুল মালেক, ফারিয়ার সাধারণ সম্পাদক শাহরিয়ার মুকুল, বেক্সিমকো কোম্পানি প্রতিনিধি সাবেদুল ইসলাম, গ্লোব ফার্মার প্রতিনিধি ইলিয়াছ মিয়া ও ফারিয়ার ধর্ম বিষয়ক সম্পাদক সুলতানুল আরেফিন আদিত্য প্রমুখ।

মানববন্ধনে ফারিয়ার বকশীগঞ্জ শাখার সভাপতি আব্দুল মালেক বলেন, ৫ মে, মঙ্গলবার ঢাকা মেডিকেলে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দালাল আখ্যা দিয়ে যেভাবে হেনস্তা করা হয়েছে তাতে আমরা ব্যথিত হয়েছি। আমরা সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করছি। আমরা দালাল নই। তাই আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের হস্তক্ষেপ কামনা করছি।

মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যেম স্মারকলিপি পেশ করেন ফারিয়ার নেতৃবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

ফারিয়ার মানববন্ধন

আপডেট সময় ০৬:৪৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬