ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

ইয়াবাসহ যুবদল ও যুবলীগ নেতা গ্রেপ্তার

জামালপুর : গ্রেপ্তার দুই মাদকব্যবসায়ী। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলায়  হাজার তিন হাজার ৬০০ টি ইয়াবাবড়িসহ যুবদল ও যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ১৩ এপ্রিল, সোমবার সকালে মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌরসভার ব্রাহ্মণপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

 গ্রেপ্তার আল-আমিন সিলু  মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়ন যুবদলের আহবায়ক ও আইয়ুব আলী হাজরাবাড়ী পৌর যুবলীগের সদস্য । তাদের কাছ থেকে ইয়াবাবড়ি বিক্রির এক লাখ ৩৬ হাজার টাকাও উদ্ধার করা হয়। আল-আমিন সিলু আদ্রা ইউনিয়নের গুজামানিকা গ্রামের মৃত মজনু শেখের ছেলে ও আইয়ুব আলী একই ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে। এ ব্যাপারে ১৩ এপ্রিল রাতে মেলান্দহ থানায় মামলা দায়ের হয়েছে।

জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রুহুল আমীন এ প্রতিবেদককে বলেন,  মেলান্দহ উপজেলার ব্রাহ্মণপাড়া এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল তিন হাজার ৬০০টি ইয়াবাবড়ি, এক লাখ ৩৫ হাজার টাকা ও দুটি মোবাইল ফোনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আল-আমিন সিলু ও আইয়ুব আলীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে স্থানীদের অভিযোগ, সকালে ইয়াবা ও নগদ টাকাসহ যুবদল নেতা ও যুবলীগ নেতা গ্রেপ্তারের পর থেকেই তাদেরকে ছাড়িয়ে নিতে ক্ষমতাসীন দল বিএনপির নেতারা দিনভর তদবির করেছে। তারা দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিলেন। উভয়েই রাজনৈতিক প্রভাবশালী হওয়ার এলাকার কেউ তাদের মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ তো দূরের কথা, টু শব্দ করার সাহস পায়নি কেউ। মাদক ব্যবসায়ী আল আমিন সিলু ও আইয়ুব আলী গ্রেপ্তার হওয়ায় এলাকাবাসী ও অভিভাবক মহলে স্বস্তি ফিরে এসেছে।

এ ব্যাপারে জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান এ প্রতিবেদককে বলেন, মাদকসহ গ্রেপ্তারের অভিযোগে আল-আমিন সিলুকে মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়ন যুবদলের আহবায়ক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

ইয়াবাসহ যুবদল ও যুবলীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় ০৯:৩১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬