ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

সাংবাদিক শফিক জামানের ৭ম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া

জামালপুর : প্রয়াত সাংবাদিক শফিক জামানের আত্মার মাগফিরাত কামনায় দোয়ায় অংশ নেন সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন ও সাংবাদিকবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা প্রেসক্লাবের প্রয়াত সভাপতি কবি ও সাংবাদিক শফিক জামান লেবুর ৭ম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জামালপুর জেলা প্রেসক্লাব ১২ এপ্রিল, রবিবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে এই স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

এছাড়াও জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকালের সাংবাদিক মুকুল রানা, বাংলাদেশ বেতার ও এসএটিভির সাংবাদিক ফজলে এলাহী মাকাম, চ্যানেল ওয়ান টিভির সাংবাদিক তানভীর আহমেদ হীরা, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর আরিফ হোসাইন, জামালপুর নিউজ ২৪ এর ব্যবস্থাপনা সম্পাদক মো. সোহেল রহমান রিপন, দৈনিক জনতার সাংবাদিক এস কে সোহেল, মাইটিভির সাংবাদিক শামীম আলম, দৈনিক বাংলাদেশ বুলেটিনের সাংবাদিক লিয়াকত হোসাইন লায়ন, এখন টিভির সাংবাদিক জুয়েল রানা, এনটিভি ও খবরের কাগজের সাংবাদিক আসমাউল আসিফ, একুশে টিভির সাংবাদিক খন্দকার রাজু আহমেদ ফুয়াদ, বাংলাটুডে ২৪ এর সম্পাদক হাফিজুর রহমান, আনন্দ টিভির সাংবাদিক বাহাউদ্দিন খান, দৈনিক আমার দেশের মাদারগঞ্জের সাংবাদিক  খাদেমুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

জামালপুর : প্রয়াত সাংবাদিক শফিক জামানের মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

প্রধান অতিথি সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, সাংবাদিক শফিক জামান লেবু একজন সত্যনিষ্ঠ বাস্তবধর্মী সাংবাদিক ছিলেন। সমাজের নানন অসঙ্গতিসহ নাগরিকদের অধিকার রক্ষায় তাকে সর্বদা জনকল্যাণে সাংবাদিকতা পেশায় নিয়োজিত থাকতে দেখেছি। সাংবাদিকতা পেশার মান উন্নয়নের তার অনেক অবদান রয়েছে। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিবিসি নিউজ ও বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক শুভ্র মেহেদী।

প্রসঙ্গত, এনটিভি ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাংবাদিক, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি প্রয়াত শফিক জামান লেবু একাধারে গুণী সাংবাদিক, কবি, লেখক ও বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। আজীবন তিনি মানুষ ও সমাজের কল্যাণে নিবেদিত হয়ে নিবিড়ভাবে কাজ করেছেন। তিনি জামালপুরে সাংবাদিকতার জগতে এক উজ্জল পথ প্রদর্শক। জেলার সাংবাদিকতার প্রসারে তার ভূমিকা অনবদ্য। তার আলোয় উদ্ভাসিত হয়ে অনেক সাংবাদিক বিভিন্ন প্রতিষ্ঠিত ও স্বনামধন্য জাতীয় গণমাধ্যমে কাজ করে যাচ্ছেন। জামালপুরের অনেকেই তার হাত ধরে ও তার সান্যিধ্যে সাংবাদিকতা শুরু করেছেন।

২০১৯ সালের ১২ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। অবস্থার অবনতি হওয়ায় ওইদিনই উন্নত চিকিৎসার জন্য জামালপুর থেকে ময়মনসিংহ নেয়ার পথে তিনি মারা যান।

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

সাংবাদিক শফিক জামানের ৭ম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া

আপডেট সময় ০৯:২৯:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬