ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়ত ঋণে কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

মাদারগঞ্জে আগুনে পুড়ল বৃদ্ধের গবাদি পশুসহ বসতবাড়ি

মাদারগঞ্জ : আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত বৃদ্ধ সামছুল খান শুটকুর বসতবাড়ি। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সামছুল খান শুটকু নামে একজন ৮০ বছরের বৃদ্ধের বসতবাড়ি পুড়ে গেছে। এ সময় আগুনে তার ছয়টি ছাগল মারা গেছে।

৮ এপ্রিল, বুধবার রাত ১০টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের বীর পাকেরদহ পাতার মোড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত সামছুল খান ওই এলাকার মৃত ইস্কর আলী খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৮ এপ্রিল রাতে কয়েল বা চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে দুটি বসতঘর, আসবাবপত্র, নগদ টাকা ও ঘরে থাকা ছয়টি ছাগল পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত সামছুল খান শুটকু বলেন, রাতে খাবার খেয়ে ঘুমিয়েছিলাম। হঠাৎ আগুন দেখে ঘুম ভেঙে যায়। দ্রুত বাইরে বের হয়ে আসি। কিন্তু ঘরের কিছুই বের করতে পারিনি। চোখের সামনেই সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন পরনের কাপড় ছাড়া আর কিছুই নেই।

মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক মো. দেলোয়ার হোসেন এ প্রতিবেদককে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুলার আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এতে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে রাতেই উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্মআহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেস ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ আর্থিক সহায়তা দিয়েছেন।

চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নিজাম উদ্দিন এ প্রতিবেদককে বলেন, শুটকু খান অত্যন্ত দরিদ্র। অগ্নিকাণ্ডে তার সবকিছু পুড়ে গেছে। সমাজের বিত্তবানদের তার পাশে দাঁড়ানোর অনুরোধ জানাচ্ছি।

এদিকে ৯ এপ্রিল, বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বৃদ্ধ সামছুল খানকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।  এ সময় মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা তাজ উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য নিজাম উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্মআহবায়ক রাকিবুল ইসলাম বকুল প্রমুখ উপস্থিত ছিলেন।

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মাদারগঞ্জে আগুনে পুড়ল বৃদ্ধের গবাদি পশুসহ বসতবাড়ি

আপডেট সময় ১০:০৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬