ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

যমুনার দুর্গম চরে বিভিন্ন অপরাধ রোধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ইসলামপুর : প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাপধরী ইউপি চেয়ারম্যান শাহ আলম মন্ডল। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে মাদক, জুয়া ও গরু চুরিসহ নানান অপরাধ রোধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ এপ্রিল, মঙ্গলবার বিকালে সাপধরী ইউনিয়নে মুক্তির বাজারে শান্তিপ্রিয় সচেতন জনতার উদ্যোগে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাপধরী ইউপি চেয়ারম্যান শাহ আলম মন্ডল। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক আজিজুর রহমান চৌধুরী, সাপধরী ইউপির প্যানেল চেয়ারম্যান শেখ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজ মন্ডল, ইউপি সদস্য মোফাজ্জল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

প্রতিবাদ সভায় বক্তারা সাপধরী ইউপি চেয়ারম্যান শাহ আলম মন্ডল বলেন, সাপধরী ইউনিয়নের দুর্গম চরাঞ্চলগুলোতে সাম্প্রতিক সময়ে গরুচুরিসহ মাদক ও জুয়া আশঙ্কাজনক হারে বেড়েছে। এর মধ্যে গরু চুরির ঘটনায় প্রান্তিক কৃষকেরা ব্যাপকভাবে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। সাপধরী ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে চুরি, মাদক ও জুয়া প্রতিরোধে ইউপি চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় সুধী জনতা ঐক্যবদ্ধ রয়েছেন।

সম্প্রতি সাপধরীর কাশারী ডোবা এলাকা থেকে চুরি হওয়া গরুসহ কাশারীডোবা গ্রামের চিহ্নিত চোর সুরুজ সেক ও কোরবান আলী ধরা পড়ে পাশের সারিয়াকান্দি উপজেলার মানিকদার এলাকায়। পরবর্তীতে স্থানীয় জনতা গরুসহ তাদেরকে সাপধরী ইউপি চেয়ারম্যানের কাছে হস্তান্তর করলে সাপধরীর শতশত শান্তিপ্রিয় জনতার উপস্থিতিতে সামাজিকভাবে ন্যায়বিচার নিশ্চিত করে চোরকে ছেড়ে দেওয়া হয়। গরুর মালিকের কাছে গরু হস্তান্তর করা হয়।

এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে চোরদের প্রকৃত ঘটনা আড়াল করতে সম্প্রতি কাশারীডোবা গ্রামের চিহ্নিত চোরের দালাল মজিবর রহমান ও চিহ্নিত চোর কোরবান আলী জামালপুর শহরে গিয়ে কতিপয় সাংবাদিকের কাছে গিয়ে বিভ্রান্তিমূলক প্রতিবাদ সভা করে। এতে সাপধরী ইউপি চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় সুধী জনতার সামাজিক ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ণ হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় জনতা প্রতিবাদ সভা করেছে। সভায় তারা দুর্গম চরাঞ্চলে চুরিসহ নানা অপকর্ম রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

যমুনার দুর্গম চরে বিভিন্ন অপরাধ রোধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৪৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬