ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা মাদারগঞ্জে যমুনার বালুর চরে ফিরেছে সবুজ প্রাণ মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন

আপদকালীন পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয়ে সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছি : খন্দকার আব্দুল মুক্তাদির

বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ৩ এপ্রিল বিকালে সিলেটে সাংবাদিকদের সাথে কথা বলেন। ছবি : সংগৃহীত

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, পৃথিবীর দেশে দেশে গরম ও শীতের সময় একঘণ্টা সময় আগানো হয় ডে-লাইট সেভিংয়ের জন্য। যেটা তাদের জন্য স্বাভাবিক। আমরা আপদকালীন পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য কিছু সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছি।

৩ এপ্রিল, শুক্রবার বিকেলে সিলেটে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। মন্ত্রী সংক্ষিপ্ত সফরে শুক্রবার দুপুরে সিলেটে পৌঁছান। বিকেল চারটায় নিজ বাসভবনে স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিও বলেন, সরকার বৈশ্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য আপদকালীন কিছু পদক্ষেপ নিয়েছে। এই পরিস্থিতি বৈশ্বিক বাস্তবতা, বাংলাদেশের জন্য আলাদা কিছু নয়। তাই বিদ্যুৎ সাশ্রয়সহ সরকারের যে সব পদক্ষেপ নিচ্ছে তা যথাযথভাবে প্রতিপালনের মাধ্যমে সবাইকে শৃঙ্খলাবোধের পরিচয় দেওয়া উচিত।

মন্ত্রী বলেন, সন্ধ্যা ছয়টায় পিক আওয়ার শুরু হয়। এই সময়ে দোকানপাট বন্ধ রাখলে আমাদের বিদ্যুৎ সাশ্রয় হবে। যা আমরা লম্বা সময় ধরে ব্যবহার করতে পারব।

জ্বালানি সংকটের কারণে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হবে কিনা- এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে অধিকাংশ শিল্পকারখানা গ্যাস দিয়ে পরিচালিত হয়। যেগুলো গ্যাস দ্বারা পরিচালিত হয় তা নিশ্চিত করেই অন্য হিসাব করা হয়। জ্বালানি মন্ত্রণালয় গ্যাস সরবরাহ নিশ্চিত রেখেছে।

তিনি আরও বলেন, বৈশ্বিক পরিস্থিতিতে বিভিন্ন দেশে খরচের (করজাম্পশন) কারণে রপ্তানি কমেছে। আমরা তৈরি পোশাক রপ্তানি করে থাকি। শুধু বাংলাদেশ থেকে রপ্তানি কমেনি, প্রতিদ্বন্দ্বী অন্যান্য দেশের একই হারে রপ্তানি কমেছে। এটি বৈশ্বিক বাস্তবতা, বাংলাদেশের জন্য আলাদা কিছু নয়।

এ সময় সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাবেক সভাপতি নাসিম হোসাইনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সূত্র : বাসস

জনপ্রিয় সংবাদ

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

আপদকালীন পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয়ে সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছি : খন্দকার আব্দুল মুক্তাদির

আপডেট সময় ০৯:২০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬