ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত আইনজীবীর কার্যালয় থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র, মাদক উদ্ধার এক শিক্ষকেই চলছে পশ্চিম চর নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত পাঠদান উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সামছুল হুদার সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত মাদারগঞ্জে সাপে কাটা নারীর মৃত্যু, স্বাস্থ্যকর্মীর উপর হামলা জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর

দেওয়ানগঞ্জে বালু উত্তোলনের ড্রেজার পাইপ ধংস

দেওয়ানগঞ্জ : রহিমপুরে ধংস করা হয় ড্রেজার মেশিন ও পাইপ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ড্রেজার মেশিন ও পাইপ ধংস করেছেন উপজেলা প্রশাসন।

২৯ মার্চ, রবিবার বিকালে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের দক্ষিণ রহিমপুর এলাকায় এ অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুরাদ হাসান।

জানা গেছে, উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের কলাকান্দা গ্রামের শুক্কুর আলী ব্যাপারির ছেলে হুমায়ুন দীর্ঘ দিন ধরে স্থানীয় ফসলি জমি থেকে ইঞ্জিন চালিত ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছেন। ইউপি চেয়ারম্যান মো. সেলিম মিয়া জে কে নিষেধ করা সত্বে কোন কর্ণপাত না করে ড্রেজার দিয়ে বালু উত্তোন করেই যাচ্ছিলেন। ২৬ ফেব্রুয়ারি সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসান অভিযান পরিচালনা করে মেশিন ও পাইপ ধংস করেন। কিছু দিন পর আবার ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় ২৯ মার্চ, রবিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার মো. মুরাদ হাসান অভিযান চালিয়ে মেশিন জব্দ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুরাদ হাসান এ প্রতিবেদককে জানান, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাকে পাঠালেও তাদের নিষেধ না মানায় বিকালে রহিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে মেশিন ও পাইপ ধংস করা হয়। অভিযান চলাকালে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করা হয়। ।

অভিযানের সময় পাররামরামপুর সহকারী ভূমি কর্মকর্তা সোলায়মান হোসেন ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে বালু উত্তোলনের ড্রেজার পাইপ ধংস

আপডেট সময় ১০:৪০:২৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬