ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিশ্রুতির বন্যা : জনসেবা নাকি ভোটের রাজনীতি? মাদারগঞ্জে এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহারের দায়ে পরীক্ষার্থী বহিষ্কার হাতির আক্রমণে নিহতের পরিবার পেল আর্থিক সহায়তা ইসলামপুরে মাদক ইভটিজিং বিরোধী মানববন্ধন জামালপুর ডায়াবেটিস হাসপাতালে দুর্নীতির তদন্তের দাবি শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত আইনজীবীর কার্যালয় থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র, মাদক উদ্ধার এক শিক্ষকেই চলছে পশ্চিম চর নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত পাঠদান উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সামছুল হুদার সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত

জামালপুরে হতদরিদ্র দলের সদস্যদের মাঝে আর্থিক সহায়তার নগদ টাকা বিতরণ

জামালপুর : হতদরিদ্রদের হাতে আর্থিক সহায়তার নগদ টাকা তুলে দেন ইউএনও নাজনীন আখতার। ছবি : বাংলারচিঠিডটকম

হতদরিদ্র দলের সদস্যদের বাড়তি আয়বৃদ্ধির মাধ্যমে পরিবারে পুষ্টি চাহিদা পূরণ, বিদ্যালয় থেকে ঝরেপড়া রোধ, শিশুশ্রম প্রতিরোধ, বাল্যবিয়ে বন্ধসহ শিশুদের সর্বোত্তম সুরক্ষার লক্ষে জামালপুর এরিয়া প্রোগ্রামের উদ্যোগে আর্থিক সহায়তার নগদ টাকা বিতরণ করা হয়েছে।

২৯ মার্চ, রবিবার ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের যৌথ উদ্যোগে উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসিতে আনুষ্ঠানিকভাবে এই সহায়তা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং হতদরিদ্রদের মাঝে আর্থিক সহায়তার নগদ টাকা বিরতণ করেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার।

জামালপুর : বক্তব্য রাখেন ইউএনও নাজনীন আখতার। ছবি : বাংলারচিঠিডটকম

ইউএনও নাজনীন আখতার এসব কার্যক্রমের প্রশংসা করে বলেন, পরিবারের উন্নয়ন হলে শিশুরা সুরক্ষিত থাকবে। প্রতিটি শিশু বিদ্যালয়ে যাবে। কোন শিশু ঝরে পড়বে না। বাল্যবিয়ে হবে না। শিশুশ্রমে যুক্ত হবে না কোন শিশু। অপুষ্টিতে কোন শিশু ভুগবে না। ক্ষুধা অনাহারে থাকবে না শিশুরা। সরকারের উন্নয়ন সহযোগী হিসাবে ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের মত অন্যান্য প্রতিষ্ঠানগুলোও এগিয়ে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন জামালপুর এপির এরিয়া ম্যানেজার বিমল জেমস কস্তা, উন্নয়ন সংঘের পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, জামালপুর এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক মিনারা পারভীন প্রমুখ।

জামালপুর এপির এরিয়া ম্যানেজার বিমল জেমস কস্তা বলেন, সদস্যদের মাঝে অনুদানের টাকায় তারা বাড়তি আয়ের জন্য হাস, মুরগি অথবা ছাগল কিনে লালনপালন করবেন। এছাড়া পুষ্টি বাগানের মাধ্যমে শাক-সবজি চাষ করেও বাড়তি আয় করতে পারবেন। এজন্য সরকারের প্রাণিসম্পদ বিভাগ ও কৃষি বিভাগ থেকে তাদের মৌলিক প্রশিক্ষণও দেওয়া হয়েছে।

উন্নয়ন সংঘের পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল বলেন, উন্নয়ন সংঘের ৪৫ বছরের উন্নয়ন যাত্রায় টেকসই উন্নয়ন হাজারো মানুষের জীবনের ইতিবাচক পরিবর্তনে লাগসই কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। ওয়ার্ল্ড ভিশনের সাথে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রামের মাধ্যমে শিশুদের কল্যাণে পরিবারের উন্নয়নে বহুমাত্রিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এদিন জামালপুর পৌরসভাধীন বিভিন্ন এলাকার ১৩৯ জন সদস্যের মাঝে নগদ ১০ হাজার টাকা করে দেওয়া হয়। এর আগে লক্ষ্মীরচর ও শরিফপুর ইউনিয়নে হতদরিদ্র দলের (ইউজিপি) সদস্যদের মাঝে একই পরিমাণ আর্থিক সহায়তার নগদ টাকা বিতরণ করা হয়। মোট ৪২০ জন সদস্যের মাঝে ৪২ লাখ টাকা বিতরণ করা হয়।

জনপ্রিয় সংবাদ

প্রতিশ্রুতির বন্যা : জনসেবা নাকি ভোটের রাজনীতি?

জামালপুরে হতদরিদ্র দলের সদস্যদের মাঝে আর্থিক সহায়তার নগদ টাকা বিতরণ

আপডেট সময় ১০:১৮:০৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬