ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

মাদারগঞ্জে শতবর্ষী ঈদমেলা পরিদর্শনে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল

মাদারগঞ্জ : ঈদমেলা পরিদর্শনের সময় স্থানীয়দের সাথে কুশল বিনিময় করেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় শতবর্ষী ঐতিহ্যবাহী বালিজুড়ী ইসলামিয়া ঈদমেলা পরিদর্শন করেছেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। ২২ মার্চ, রবিবার বিকালে মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী এফ এম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ মেলা পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং আগত দর্শনার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুরুল কবির মনজু, মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির  জ্যেষ্ঠ যুগ্মসাধারণ সম্পাদক ইউসুফ হাসান অভি, উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্মআহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেস, মেলা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সাকু, জেলা যুবদলের সদস্য আল আমিন তালুকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, বালিজুড়ী ইসলামিয়া ঈদমেলা শুধু বিনোদনের নয়। এটি এলাকার শতবর্ষী ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। ঈদমেলা আমাদের সংস্কৃতি ও সামাজিক বন্ধনের প্রতীক। আজকের এ মেলায় শতশত নারী-পুরুষ, শিশু উপস্থিত হয়ে মেলা আনন্দ উপভোগ করেছেন। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে আমাদের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করে।

মাদারগঞ্জ : ঈদমেলা পরিদর্শন করেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। ছবি : বাংলারচিঠিডটকম

তিনি আরও বলেন, মেলার নামে যেন কোন অসামাজিক কার্যকলাপ না হয়। মেলার পরিবেশ যেন সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। কোথাও যদি অসামাজিক, অশ্লীল, বেহায়াপনা, জুয়ার আসর বসানো হয় তাহলে সাথে সাথে মেলা বন্ধ করে দেওয়া জন্য প্রশাসনের প্রতি আহবান জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

পুকুরে ডুবে শিশু আলিফের মৃত্যু

মাদারগঞ্জে শতবর্ষী ঈদমেলা পরিদর্শনে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল

আপডেট সময় ০৮:৪০:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬