ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি শুরু

মাদারগঞ্জ : ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউএনও সুমন চৌধুরী। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। ১৪ মার্চ, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসন ও মাদারগঞ্জ পৌরসভার যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা চত্বরে মশা নিধনে ওষুধ ছিটানোর মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুর ইসলাম খালেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজ উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুস্মিতা দত্ত, উপজেলা সাব-রেজিস্ট্রার আবু কালাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা আইসিটি কর্মকর্তা এম. ই সরোয়ার লিমন, মাদারগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জুলহাস উদ্দিন, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাদারগঞ্জ : উপজেলা চত্বরে মশা নিধনে ওষুধ ছিটানো হয়। ছবি : বাংলারচিঠিডটকম

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ, পরিত্যক্ত টায়ার, ক্যান বা ফুলের টবসহ যেসব স্থানে পানি জমতে পারে সেসব জায়গা নিয়মিত পরিষ্কার রাখতে হবে। তবেই ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব।

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি শুরু

আপডেট সময় ১২:৩১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬