ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর মাদারগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত সরিষাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত উদ্ধার হলো খাস জমি, বন্ধ রাস্তা খুলে দেওয়ায় স্বস্তি নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জামালপুর জেলা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জামালপুর : জামালপুর জেলা প্রেসক্লাব আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ, শনিবার জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম. এ জলিল। এতে অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

সংসদ সদস্য বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জয় লাভ করে সরকার গঠন করায় বাংলাদেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। আসুন আমরা সবাই মিলে বৈষম্যহীন, শোষণমুক্ত নতুন এক বাংলাদেশ গড়ে তুলি। যেখানে কোন অবিচার, অন্যায়, অনিয়ম, দুর্নীতি থাকবে না।

তিনি আরও বলেন, সবাই তাদের নাগরিক অধিকার ভোগ করবে, স্বাধীনভাবে বাঁচতে পারবে, মত প্রকাশে কোন বাধা থাকবে না।

জামালপুর : জামালপুর জেলা প্রেসক্লাব আয়োজিত ইফতার মাহফিলে মোনাজাতে অংশ নেন সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন ও অন্যান্য অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

দোয়া ও ইফতার মাহফিলে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হক, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ, জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ মাহফুজুর রহমান সোহান, সচেতন নাগরিক কমিটি-সনাক জামালপুরের সভাপতি শামীমা খান, সুজন-সুশাসনের জন্য নাগরিক জামালপুর জেলা কমিটির সভাপতি অজয় কুমার পাল, প্রবীণ সাংবাদিক উৎপল কান্তি ধর, জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুকুল রানাসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

দোয়া পরিচালনা করেন জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলে এলাহী মাকাম।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

জামালপুর জেলা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ১২:৪২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬