ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার জামালপুরে ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড মাদকাসক্ত বাবাকে পুলিশে দিলেন ছেলে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ মামলার রায়

জেলা ও দায়রা জজ আদালত, জামালপুর। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে গণধর্ষণের মামলার রায়ে তিনজন আসামিকে মৃত্যুদন্ডাদেশ এবং প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদন্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১।

১১ মার্চ, বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। একই মামলায় ওই তিনজনকে যাবজ্জীবন কারাদন্ডও দিয়েছে আদালত।

দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জামালপুর সদরের রশিদপুর ইউনিয়নের পাকুল্লা এলাকার আজিজুল হকের ছেলে ফারুক হোসেন (২৮), আলী আকবরের ছেলে মনছুর আলী (২৫) ও শফিকুল ইসলামের ছেলে ফেরদৌস হোসেন (১৬)। ওই মামলায় একই এলাকার জামাল উদ্দিনের ছেলে জাহিদুল ইসলামকে (১৭) খালাসের আদেশ দিয়েছেন আদালত।

রাষ্ট্র পক্ষের আইনজীবী মো. ফজলুল হক এ প্রতিবেদককে জানান, ২০২৩ সালে জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের পাকুল্লা গ্রামে স্বামীর সাথে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার হন একজন গৃহবধূ। আসামিরা তার স্বামীকে গাছের সাথে বেঁধে ওই গৃহবধূকে গণধর্ষণ করেন। পরে ওই গৃহবধূ চারজনকে আসামি করে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন।

তিনি জানান, ওই মামলায় চারজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত তিনজনকে মৃত্যুদন্ডের আদেশ ও প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করেন। একই মামলায় ওই তিনজনকে যাবজ্জীবন কারাদন্ডও দেন আদালত। তবে আসামিরা পলাতক রয়েছে।

তিনি আরও জানান, দীর্ঘদিন পর বাদী পক্ষ ন্যায্য বিচার পেয়েছে। আদালতের রায়ে বাদী পক্ষ সন্তুষ্ট বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই

স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ মামলার রায়

আপডেট সময় ০৯:০০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬