ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার মাদারগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন যুক্তরাষ্ট্রে নিহত লিমন আন্তঃনগর ট্রেনের সময়সূচির পরিবর্তন চায় সরিষাবাড়ীবাসী জলাবদ্ধতার যন্ত্রণা থেকে মুক্তি চায় জামালপুর পৌরবাসী সুপেয় পানি প্রকল্পের মেয়াদ শেষ হলেও অনিশ্চিত সেবা, ভোগান্তিতে পৌরবাসী স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বকশীগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সাজ্জাতুল বরখাস্ত সারাদেশে গত ২৪ ঘন্টায় হামের নতুন রোগী ৯৫, মৃত্যু ৫ খুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী

জামালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

জামালপুর : আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার। সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”- এই প্রতিপাদ্যের আলোকে জামালপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।

৮ মার্চ, রবিবার নারী দিবস উপলক্ষে জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। তিনি বলেন, নারী সমঅধিকার ও মর্যাদা নিশ্চিত করার জন্য কাজ শুরু করতে হবে ঘর থেকেই। নারীদের ছাড়া কোনো কিছুই সম্পূর্ণ না। নারীদের শিক্ষিত করতে পারলে নারীর ক্ষমতায়ন ও অধিকার বাস্তবায়ন করা সম্ভব হবে। এর মাধ্যমে নারীর প্রতি অসমতা ও দুর্নীতিও প্রতিরোধ করা সম্ভব হবে।

নারী দিবস আয়োজনে সহযোগিতা করে উন্নয়ন সংঘ, ওয়ার্ল্ড ভিশন, টিআইবি ও সনাক। সভায় বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থার বিপুল সংখ্যক প্রতিনিধি অংশ নেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনজুর আলম, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডাক্তার  স্বাগত সাহা, জামালপুর সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আক্তার, মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম, সচেতন নাগরিক কমিটি জামালপুরের জেন্ডার বিষয়ক উপকমিটির আহ্বায়ক তামান্না সালেহীন কবিতা, উন্নয়ন সংঘের জামালপুর এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক মিনারা পারভীন, জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সুজিত চিসিম, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগম, সাধারণ সম্পাদক সাইদা বেগম শ্যামা, নারীনেত্রী শামীমা বেগম রুবি প্রমুখ।

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, বাংলাদেশের বিভিন্ন আন্দোলনে নারীদের ভূমিকা অপরিসীম হলেও নারীরা রাষ্ট্রীয় ও সামাজিক পরিসরে বিভিন্নভাবে কোণঠাসা হয়ে পড়ে। নারীদের যথাযথ অধিকার প্রদান করলে নারীর প্রতি ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হবে।

জামালপুর : মানববন্ধনে অংশ নেন সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

আলোচনা সভায় বক্তারা আরও বলেন, নারীর কার্যকর অংশগ্রহণ ছাড়া জেন্ডার সমতা ও সুশাসন নিশ্চিত করা সম্ভব নয়। নারী অধিকার প্রতিষ্ঠা, নারী-পুরুষের বৈষম্যরোধ এবং নারী শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশের অগ্রগতি আন্তর্জাতিকভাবে প্রশংসিত যা ধরে রাখার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে বাংলাদেশে জেন্ডার সমতা এবং নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন বন্ধের পূর্বশর্ত হিসেবে দুর্নীতি কমিয়ে আনতে হবে।

একই দিনে উন্নয়ন সংঘের স্কীপ্ট প্রকল্প, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

সভা শেষে জামালপুর এরিয়া প্রোগ্রাম ও জেসমিন প্রকল্পের মাধ্যমে উপস্থিতিদের মাঝে ইফতার প্যাকেট বিতরণ করা হয়।

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

জামালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

আপডেট সময় ১১:৩৫:১০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬