জামালপুরে সামাজিক ব্যধি বাল্যবিয়ে প্রতিরোধে কাজিদের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৫ মার্চ, বৃহস্পতিবার জামালপুর শহরের আশার আলো প্রশিক্ষণ কেন্দ্রে এই সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মতবিনিময় সভার উদ্বোধনী বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন্নাহার।
উন্নয়ন সংঘের জামালপুর এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক মিনারা পারভীনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কাজী সমিতির সভাপতি মো. হাবিবুল্লাহ, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান, সিডিও সাব্বির হোসেন রিয়াদ, সনাতনী ধর্মের পুরোহিত সুকান্ত চক্রবর্ত্তী প্রমুখ।
জামালপুর সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন্নাহার বলেন, নিকাহ নিবন্ধকগণ যদি ইচ্ছা করেন তাহলে সমাজে কোন বাল্যবিয়ে সংঘটিত হবে না। তবে ভূয়া কাজিদের কারণে বাল্যবিয়ের স্রোত বন্ধ করা যাচ্ছে না। এটা প্রতিরোধ করতে হলে মূলধারার কাজিদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তথ্য পাওয়া মাত্র উপজেলা নির্বাহী অফিসার, ওসি এবং মহিলা বিষয়ক অফিস দ্রুত সাড়া দিয়ে থাকে। আইনি প্রক্রিয়ায় বাল্যবিয়ে বন্ধ করে। তিনি উন্নয়ন সংঘ এবং ওয়ার্ল্ড ভিশনের প্রশংসা করে বলেন, অন্যান্য বেসরকারি সংস্থা, ইমাম, অন্যান্য ধর্মীয় নেতা, শিক্ষকসহ সমাজের বিভিন্ন স্টেকহোল্ডাদের এগিয়ে আসতে হবে।
সভায় ৫০ জন মুসলিম, হিন্দু, খ্রীষ্টান ধর্মের নিকাহ নিবন্ধক উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : বাংলারচিঠিডটকম 



















