ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
ভ্রাম্যমাণ আদালত

দেওয়ানগঞ্জে বালু উত্তোলনের দায়ে দু’জনকে কারাদণ্ড

দেওয়ানগঞ্জ : ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দু’জন বালু ব্যবসায়ীকে আটক করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু উত্তোলনকারী মো. কাশেম ও জাকির হোসেনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুরাদ হোসেন ১ মার্চ, রবিবার দুপুরে চিকাজানী ইউনিয়নের হাজারিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার চিকাজানী ইউনিয়নের হাজারিপাড়া এলাকায় যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন করে গাড়িবোঝাই করার সময় মো. কাশেম ও জাকির হোসেনকে আটক করা হয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মো. কাশেমকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে বিশ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া জাকির হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দশ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সাথে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি বলগেট জব্দ করা হয়।

সাজাপ্রাপ্ত দুই ব্যক্তি জরিমানার টাকা তাৎক্ষণিক পরিশোধ না করায় তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে দেওয়ানগঞ্জ থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে বিকালেই জামালপুর আদালতে সোপর্দ করেন।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুরাদ হোসেন এ প্রতিবেদককে বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ (১) ধারা অনুযায়ী ওই দুই ব্যক্তিকে সাজা দেওয়া হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা

ভ্রাম্যমাণ আদালত

দেওয়ানগঞ্জে বালু উত্তোলনের দায়ে দু’জনকে কারাদণ্ড

আপডেট সময় ০৯:৪৮:০১ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬