জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলরায় যমুনা নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে জাটকা আহরণের দায়ে তিনজন জেলা নূর হোসেন, সাইফুল ইসালম ও লুৎফর রহমানকে জরিমনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
২৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার সকালে উপজেলার চিকাজানী ইউনিয়নের চর ডাকাতিয়াপাড়া যমুনা নদীতে ভ্রাম্যমান আদালততের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. মাহামুদুল ইসলাম।
এ সময় কারেন্ট জাল দিয়ে জাটকা আহরণের সময় ডাকাতিয়াপাড়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে নূর হেসেন, হলকারচর গ্রামের তারা মিয়ার ছেলে সাইফুল ইসলাম এবং একই গ্রামের আবু হানিফের ছেলে লুৎফর রহমানকে প্রত্যেককে ১২ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া তাদের কাছে থেকে জব্দ করা কারেন্ট জালসহ অবৈধ মালামাল তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা শফিউল আলম ও বাহাদুরাবাদ ঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিরঞ্জন চন্দ্র বর্মন অংশ নেন।
এছাড়াও রমজান মাস উপলক্ষে একই দিন দেওয়ানগঞ্জ পৌর বাজারে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত ও বাজার তদারকি কার্যক্রম নিয়মিতভাবে অভিযান অব্যাহত থাকবে।
বিল্লাল হোসেন মন্ডল : নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম 



















