ঢাকা ০২:২৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার টাকা ফেরতের দাবিতে মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও, অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭টি ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ জামালপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান জিলানী, লিয়ন সেক্রেটারি শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম
অপপ্রচারের প্রতিবাদে

বকশীগঞ্জ বাস মালিক সমিতির সভাপতির সংবাদ সম্মেলন

বকশীগঞ্জ : সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাস মালিক সমিতির সভাপতি বিপ্লব সওদাগর। ছবি : বাংলারচিঠিডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে আসা যাত্রীদের কাছে বাস ভাড়া বেশি নেয়ার প্রতিবাদ করায় বকশীগঞ্জ বাস মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ উঠেছে।

১৬ ফেব্রুয়ারি, সোমবার বিকালে অপপ্রচারের প্রতিবাদে সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বকশীগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি ও উপজেলা যুবদলের আহবায়ক বিপ্লব সওদাগর।

সংবাদ সম্মেলনে বিপ্লব সওদাগর বলেন, জাতীয় নির্বাচনে ঢাকা ও বিভিন্ন জেলা থেকে আগত যাত্রীরা ভোট গ্রহণ শেষে ফিরে যাচ্ছিলেন। ১৫ ফেব্রুয়ারি, রবিবার আমার কাছে অভিযোগ আসে বকশীগঞ্জের যশোদা বাসে ৫৫০ টাকার ভাড়া ৭০০ টাকা নেয়া হচ্ছে। যাত্রীদের কাছে এমন অভিযোগ পেয়ে আমি অতিরিক্ত নেয়া টাকা যাত্রীদের ফেরত নিয়ে দেই। এতে ক্ষিপ্ত হয়ে ফ্যাসিস্টদের দোসরেরা আমাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারে লিপ্ত হন।

তিনি আরও বলেন, বিগত ১৭ বছর বকশীগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি ও আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন ও তার ভাই পরিবহনে চাঁদাবাজি করেছেন। তারা এখনও পরিবহনে চাঁদাবাজি করছে। আমি বাস মালিক সমিতির দায়িত্ব নেয়ার পর যাত্রীদের দুর্ভোগ হয় এমন কাজ করিনি। আমি চাঁদাবাজি বন্ধ করে দিয়েছি। যাত্রীদের পাশে দাঁড়ানোই আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে ফ্যাসিস্টের দোসরেরা।

এছাড়াও সাবেক বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে চাঁদাবাজি করেছেন। এখন সে চাঁদাবাজি করতে পারছেন না। তাই আমার নামে ফেসবুকে অপপ্রচার করছেন। এসব অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদ সম্মেলনে বাস মালিক সাংগঠনিক সম্পাদক মো. মনিরসহ মালিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত

অপপ্রচারের প্রতিবাদে

বকশীগঞ্জ বাস মালিক সমিতির সভাপতির সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৮:৩২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬