ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু মাদারগঞ্জে কিশোরী রূপসী হত্যা : প্রেমের সম্পর্কের টানাপোড়েনে ধর্ষণের পর শ্বাসরোধ প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর অপহরণ করে ধর্ষণ, ৩ আসামির মৃত্যুদণ্ড মাদারগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে নজরুল বর্ষ উদযাপন শুরু ইসলামপুরে দোকান খোলা রাখায় ৩ ব্যবসায়ীকে জরিমানা ইসলামপুরে দুই সার ডিলারকে জরিমানা বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জ সীমান্তে ১৩ বস্তা সার জব্দ বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড : ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ক্ষতি অর্ধ কোটি টাকার
জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসন

বিপুল ভোটে বিজয়ী শামীম তালুকদার

সরিষাবাড়ী : ধানের শীষ প্রতীকের প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম। ছবি : বাংলারচিঠিডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সরিষাবাড়ী আসনে ৮৮টি ভোটকেন্দ্রর প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতীক নিয়ে ফরিদুল কবির তালুকদার পেয়েছেন এক লাখ ৪৭ হাজার ৪০৬টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে নিয়ে আইনজীবী আব্দুল আওয়াল পেয়েছেন ৪৪ হাজার ৯৪৭টি ভোট।

১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল অনুযায়ী ফরিদুল কবির তালুকদার শামীম এক লাখ দুই হাজার ৪৫৯ ভোটের ব্যবধানে জয়ী হন।
বিকাল থেকেই ধানের শীষ প্রতীকের সমর্থকেরা ফলাফলের জন্য জড়ো হতে থাকেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে। ফলাফল ঘোষণার পর সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীকের সমর্থকদের মধ্যে আনন্দের উচ্ছ্বাস দেখা গেছে।

প্রসঙ্গত, আটটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসন। এ আসনে মোট ভোটার তিন লাখ চার হাজার ৯৯২ জন।এর মধ্যে নারী ভোটার এক লাখ ৫১ হাজার ৫২৮ জন, পুরুষ ভোটার এক লাখ ৫৩ হাজার ৪৬৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন একজন। এ আসনের ৮৮টি ভোট কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়।

এ ব্যাপারে নবনির্বাচিত এমপি ফরিদুল কবির তালুকদার শামীম এ প্রতিবেদককে বলেন, এ বিজয় সরিষাবাড়ী উপজেলাবাসীর বিজয়। জনগণের ভোটের আমানত রক্ষা করার চেষ্টা করব।

উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিমুজ্জামান এ প্রতিবেদককে বলেন, ১২ ফেব্রুয়ারি  সকাল সাড়ে ৭টা থেকে শুরু করে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ধানের শীষ প্রতীক বিজয়ী হয়েছে। চূড়ান্ত ফলাফল প্রকাশের জন ফলাফল জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে পাঠানো হয়েছে।

এদিকে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম এ প্রতিবেদককে বলেন, জামালপুর জেলার পাঁচটি আসনেই বিপুল জয় প্রমাণ করে জনগণ পরিবর্তন ও গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছেন। এটি ব্যক্তির নয়, জামালপুরবাসীর বিজয়। জনগণের প্রত্যাশা পূরণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাজ করবে এবং উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ থাকবে। তিনি সরিষাবাড়ী আসনসহ জেলার পাঁচটি আসনের সর্বস্তরের ভোটার জনতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসন

বিপুল ভোটে বিজয়ী শামীম তালুকদার

আপডেট সময় ০৯:১৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬