ঢাকা ১১:২০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

সরিষাবাড়ী আসনে উন্নয়নের স্বার্থে শপথ নিলেন ৬ এমপি প্রার্থী

সরিষাবাড়ী : উন্নয়নে এক সাথে কাজ করার শপথ নেন ছয় এমপি প্রার্থী। ছবি : বাংলারচিঠিডটকম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে জয়-পরাজয় মেনে নিয়ে সরিষাবাড়ীর মানুষের উন্নয়নে একসাথে কাজ করার শপথ নিয়েছেন ছয়জন এমপি প্রার্থী।

৮ ফেব্রুয়ারী, রবিবার দুপুরে সরিষাবাড়ীতে জেলা পরিষদ ডাক বাংলায় এক মতবিনিময় সভা শেষে বের হয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা হাত ধরে শপথ নেন।

সরিষাবাড়ী আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম শপথ পাঠ করান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী আব্দুল আওয়াল, সিপিবি’র প্রার্থী মো. মাহবুব জামান জুয়েল, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলী আকবর, গণ-অধিকার পরিষদের প্রার্থী ইকবাল হোসেন এবং নাগরিক ঐক্যের প্রার্থী কবির হাসান এই শপথ নেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী আব্দুল আওয়াল শপথগ্রহণকারীদের পক্ষে বলেন, আমরা অঙ্গীকার বদ্ধ। সরিষাবাড়ীর ভোটারদের উপস্থিত এবং ভোটারদের রায় মেনে নিয়ে আগামীতে আমরা ছয়জন একযোগে, এক পরিবারের সদস্য হিসাবে সরিষাবাড়ী থেকে মাদক ও দুর্নীতি নির্মূল করার শপথ নিয়েছি। এছাড়াও শান্তি, নিরাপদ ও উন্নয়নের সরিষাবাড়ী গড়ে তোলারও শপথ করেছি।

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ী আসনে উন্নয়নের স্বার্থে শপথ নিলেন ৬ এমপি প্রার্থী

আপডেট সময় ০৯:২৮:০০ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬