ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত যমুনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী

বই পাঠ করে আটলান্টিক পাড়ি দেওয়া যায় : জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী

জামালপুর : বই পাঠ উৎসেব প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। ছবি : বাংলারচিঠিডটকম

জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন উপলক্ষে জামালপুর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে বই পাঠ উৎসব।

বই পাঠ উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুছের সভাপতিত্বে অনুষ্ঠিত বই পাঠ উৎসবে আলোচনায় অংশ নেন কবি ও সংস্কৃতিকর্মী সাযযাদ আনসারী এবং বাংলারচিঠিডটকম সম্পাদক জাহাঙ্গীর সেলিম।

জাতীয় গ্রন্থাগার দিবসের গুরুত্ব এবং বই পড়ার উপকারিতা তুলে ধরে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, বই মানুষের মনকে সমৃদ্ধ করে, মেধা বিকাশ ও মননশীলতা সৃষ্টি করে। বই পাঠ করে মনোযোগী পাঠক আটলান্টিক পাড়ি দিতে পারে।

জামালপুর : বই পাঠ উৎসেব কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বই উপহার দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর পাবালিক লাইব্রেরিতে বইপাঠ উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, আপনারা সবাই পাবলিক লাইব্রেরিতে এসে নিয়মিত বই পড়বেন। অন্যদের আসতে উৎসাহিত করবেন।

পাবলিক লাইব্রেরির উন্নয়নে সমন্বিত উদ্যোগের প্রতি গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, বই পড়ার পাশাপাশি এ লাইব্রেরিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে।

আলোচনা সভার পর বইপাঠ শেষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে বই উপহার দেওয়া হয়। এছাড়া উপস্থিত সকল শিক্ষার্থীদের সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি

বই পাঠ করে আটলান্টিক পাড়ি দেওয়া যায় : জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী

আপডেট সময় ১১:০২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬