ঢাকা ০২:২৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার টাকা ফেরতের দাবিতে মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও, অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭টি ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ জামালপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান জিলানী, লিয়ন সেক্রেটারি শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম

জামায়াত প্রার্থীর নির্বাচনী অফিস বন্ধ করে দেওয়ার অভিযোগ

সরিষাবাড়ী : বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী আইনজীবী আব্দুল আওয়াল। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে নির্বাচনে প্রচার প্রচারণার সময় কর্মী-সমর্থকদের হুমকি এবং নির্বাচনী অফিস বন্ধ করে দেওয়ার অভিযোগ করছেন আসনে ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর প্রার্থী আইনজীবী আব্দুল আওয়াল।

৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার বিকালে উপজেলার সাতপোয়া মন্ডল মোড় এলাকায় জামায়াতে ইসলামীর নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি৷

লিখিত বক্তব্যে আইনজীবী আব্দুল আওয়াল বলেন, সরিষাবাড়ী আসনে প্রতিপক্ষ একটি বৃহৎ দল থেকে নির্বাচনী পরিবেশকে কলুষিত করা হচ্ছে। তাদের  নির্বাচনী প্রচারণা চালাতে কর্মীদের বাঁধা, হুমকি, শারীরিক আঘাত ও এলাকা ছাড়ার হুমকি দেওয়া ও নির্বাচনী অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ যে তালিকা প্রশাসনের পক্ষে করা হয়েছে, তা ঠিক নয়। আর সহকারী প্রিজাইডিং ও প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগের রাজনৈতিক দলের সম্পৃক্ততার অভিযোগও রয়েছে। হুমকিদাতাদের গ্রেপ্তার করার দাবির পাশাপাশি নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসনের সহযোগিতা চাই।

এ সময় জামালপুর জেলা এনসিপির সদস্য সচিব ডাক্তার মোশারফ হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক মুফতি মোখলেছুর রহমান জমিরি, জেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি অধ্যক্ষ সুলতান মাহমুদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আইনজীবী আসিমুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা মনির উদ্দিন, সূরা সদস্য সহযোগী অধ্যাপক শামীম হোসাইন সোহেল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আক্তারুজ্জামান সোহাগসহ ১১ দলীয় কমিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত

জামায়াত প্রার্থীর নির্বাচনী অফিস বন্ধ করে দেওয়ার অভিযোগ

আপডেট সময় ০৯:৩২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬