ঢাকা ০১:১৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী প্রীতি ফুটবল ম্যাচে স্বপ্ননীড় একাদশ চ্যাম্পিয়ন জামালপুরে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

রাতে পদত্যাগ, দুপুরে জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের শতাধিক নেতা-কর্মী

মাদারগঞ্জ : গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে নেতা-কর্মীরা বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করা শতাধিক নেতা-কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।  ৩১ জানুয়ারি, শনিবার রাতে পদত্যাগের পরদিন ১ ফেব্রুয়ারি রবিবার দুপুরে তারা জামায়াতের একটি নির্বাচনী জনসভায় আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।

১ ফেব্রুয়ারি দুপুরে জামালপুর শহরের সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় মাদারগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল আমিন তাদের হাতে ফুল দিয়ে দলে স্বাগত জানান।

জানা যায়, ৩১ জানুয়ারি রাতে গণঅধিকার পরিষদের দলীয় শৃঙ্খলা, নীতি ও আদর্শ থেকে সরে আসার অভিযোগ তুলে জামালপুর জেলা ও মাদারগঞ্জ-মেলান্দহ উপজেলার শতাধিক নেতা-কর্মী একযোগে পদত্যাগ করেন। পদত্যাগের পরদিন ১ ফেব্রুয়ারি দুপুরে তারা জামালপুরে আয়োজিত জামায়াতের নির্বাচনী জনসভায় অংশ নেন এবং সেখানে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।

জামায়াতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন- জামালপুর জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি আল আমিন মন্ডল, আইনজীবী মোশারফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম, মেলান্দহ উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব শাহীন আলম, জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল মন্ডল, মাদারগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের যুগ্মআহ্বায়ক আবুল হাশেম, ডাক্তার রফিকুল ইসলাম, মাদারগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি জাকিরুল ইসলাম জাকির, সহ-সভাপতি লেমন মিয়া, অর্থ বিষয়ক সম্পাদক রুবেল মিয়া, মাদারগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্মআহ্বায়ক নাজমুল সরকারসহ আরও অনেকে।

নতুন যোগদানকারী নেতারা বলেন, দীর্ঘদিন তৃণমূল পর্যায়ে কাজ করলেও সাম্প্রতিক সময়ে দলীয় সিদ্ধান্তে ধারাবাহিকতার অভাব, প্রার্থী মনোনয়নে হঠাৎ পরিবর্তন এবং আদর্শিক অবস্থান নিয়ে বিভ্রান্তির কারণে তারা হতাশ হয়ে পড়েন। এসব কারণে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে কাজ করার লক্ষ্যে তারা জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।

মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নুরুল আমিন ও সেক্রেটারি ফরহাদ হোসেন নতুন সদস্যদের স্বাগত জানিয়ে বলেন, তাদের যোগদানে সংগঠনের তৃণমূল ভিত্তি আরও শক্তিশালী হবে। ভবিষ্যতের রাজনৈতিক কার্যক্রমে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

রাতে পদত্যাগ, দুপুরে জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের শতাধিক নেতা-কর্মী

আপডেট সময় ০৯:১৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬