ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান ইসলামপুরে ১২৮টি প্রধান শিক্ষকের পদ শূন্য, দিনদিন ঝরে পড়ছে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাদারগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

জামালপুর নিরাপদ খাদ্য দিবসে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

জামালপুর : অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ . কে. এম. আব্দুল্লাহ-বিন-রশিদ। ছবি : বাংলারচিঠিডটকম

নিরাপদ খাদ্য নিশ্চিত করি, সুস্থ সবল জীবন গড়ি’ প্রতিপাদ্যের আলোকে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২ ফেব্রুয়ারি, সোমবার জামালপুর সিংহজানী বহুমুখী উচ্চবিদ্যালয়ের সভাকক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয় এই প্রতিযোগিতার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ. কে. এম. আব্দুল্লাহ-বিন-রশিদ। তিনি বলেন, ভেজাল পণ্য নিয়ন্ত্রণে এবং বিক্রি, সংরক্ষণকারীদের বিরুদ্ধে আমরা নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের শাস্তির আওতায় নিয়ে আসছি। এরপরও তারা সক্রিয় থাকে। নিরাপদ খাদ্য পেতে হলে জনসচেতনতার কোন বিকল্প নেই। আইন দিয়ে সব সময় সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। নিরাপদ খাদ্য উৎপাদন, বিক্রি ও সরবরাহের ক্ষেত্রে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে ছাত্র সমাজের ভূমিকা আছে। কুইজ প্রতিযোগিতায় পুরস্কার পাওয়ার চেয়ে তথ্যপ্রাপ্তি ও জ্ঞান আহরণ বড় অর্জন হয়েছে বলে বিশ্বাস করি।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. শামছুল আলম, জ্যেষ্ঠ কৃষি বিপনন কর্মকর্তা মো. এনামুল হক, বাংলারচিঠি ডটকম সম্পাদক ও নিরাপদ খাদ্য আন্দোলনের সংগঠক জাহাঙ্গীর সেলিম প্রমুখ।

কুইজ প্রতিযোগিতায় অংশ নেয় জামালপুর জিলা স্কুল, জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয়, সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়, সিংহজানী বালিকা উচ্চ বিদ্যালয়, ইকবালপুর বালিকা উচ্চ বিদ্যালয়, সৃষ্টি স্কুল ও কলেজ এবং জামালপুর কালেক্টরেট স্কুলের ১৭০ জন শিক্ষার্থী।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন জামালপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা নাসের মোহাম্মদ শফিউল্লাহ, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ফরিদা বেগম, সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টরগণ, ছয়টি স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

কুইজের প্রশ্ন ছিল- জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২৬ এর প্রতিপাদ্য কি? খাদ্য নিরাপদ রাখার চাবিকাঠিগুলো কি কি? খাদ্যের জীবাণু মারা যাওয়ার তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস? ভিটামিন ডি-এর অন্যতম সোর্স কি? অর্থাৎ নিরাপদ খাদ্য বিষয়ক এসব প্রশ্ন ও আলোচনা হয়েছে।

কুইজে অংশ নেয়া ১০ জনকে পুরস্কৃত করা হয়। পুরস্কার হিসাবে ক্রেস্ট, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর স্থায়ী ক্যালেন্ডার, ক্যালকুলেটর, ফুড গ্রেড টিফিনবাক্স, জ্যামিতি বক্স ও বিজয়ীদের প্রত্যেককে অথোরাইজড সনদ দেওয়া হয়। নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে লিফলেট, পোস্টার পাম্পলেটও বিতরণ করা হয়।

জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত

জামালপুর নিরাপদ খাদ্য দিবসে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৩৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬