ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা
জামালপুর- ২ (ইসলামপুর) আসন

নির্বাচনি এলাকা পরিদর্শনে বিচারিক কমিটি

জামালপুর : ইসলামপুরে নির্বাচনি প্রচারণা পর্যবেক্ষণৈ করেন নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি নির্বাচনি এলাকা-১৩৯, জামালপুর- ২ (ইসলামপুর) এর দায়িত্বপ্রাপ্ত সিভিল জজ আহমাদুল কবির।  ছবি : বাংলারচিঠিডটকম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসন জামালপুর-২ (ইসলামপুর)  নির্বাচনি এলাকা পরিদর্শন করেছেন নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। ২৯ জানুয়ারি, বৃহস্পতিবার নির্বাচনি আচরণবিধি প্রতিপালন, ভোটের পরিবেশ পর্যবেক্ষণ এবং নির্বাচন সংক্রান্ত বাস্তব পরিস্থিতি যাচাইয়ের লক্ষ্যে কমিটি সরেজমিন পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।

পরিদর্শন কার্যক্রমে নেতৃত্ব দেন নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি নির্বাচনি এলাকা-১৩৯, জামালপুর- ২ (ইসলামপুর) এর দায়িত্বপ্রাপ্ত সিভিল জজ আহমাদুল কবির সাকিল। এ সময় বিচারিক কমিটির অন্যান্য সদস্যদের পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে বিচারিক কমিটির সদস্যরা ইসলামপুর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র, জনসমাগমপূর্ণ বাজার ও গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন। তারা নির্বাচনি পরিবেশ, প্রচারণার অবস্থা, আচরণবিধি প্রতিপালনের চিত্র এবং ভোটারদের স্বাভাবিক চলাচল ও মতপ্রকাশের সুযোগ রয়েছে কিনা এসব বিষয় সরেজমিনে পর্যবেক্ষণ করেন। বিচারিক কমিটির সঙ্গে থাকা সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে দায়িত্ব পালন করেন। তাদের উপস্থিতিতে এলাকাজুড়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আস্থা সৃষ্টি হয়।

পরিদর্শনকালে বিচারিক কমিটির সদস্যরা সাধারণ ভোটার, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় সচেতন নাগরিকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এ সময় ভোটারেরা নির্বাচনকে ঘিরে তাদের অভিজ্ঞতা, প্রত্যাশা ও উদ্বেগের কথা তুলে ধরেন। বিশেষ করে অবাধ ভোটাধিকার প্রয়োগ, প্রভাবমুক্ত পরিবেশ এবং নির্বাচনি আচরণবিধির কঠোর বাস্তবায়নের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বিচারিক কমিটির পক্ষ থেকে উপস্থিত জনগণকে নির্বাচনি আইন ও আচরণবিধি সম্পর্কে অবহিত করা হয়। একই সঙ্গে কোন ধরনের অনিয়ম, আচরণবিধি লঙ্ঘন বা অভিযোগ থাকলে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে তা সংশ্লিষ্ট কমিটির কাছে উপস্থাপনের আহ্বান জানানো হয়।

সিভিল জজ আহমাদুল কবির সাকিল বলেন, নির্বাচন যাতে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়, সেই লক্ষ্যে বিচারিক কমিটি মাঠপর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। প্রাপ্ত তথ্য ও অভিযোগ আইন অনুযায়ী যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনি পরিবেশ পর্যবেক্ষণ কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং আচরণবিধি লঙ্ঘনের যেকোনো অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

জামালপুর- ২ (ইসলামপুর) আসন

নির্বাচনি এলাকা পরিদর্শনে বিচারিক কমিটি

আপডেট সময় ১০:৩৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬