ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে : তিতুমীর বাংলাদেশ, বাংলাদেশের সংবিধানের ভিত্তিতেই পরিচালিত হবে : ওয়ারেছ আলী মামুন দেশের ইতিহাসে তারেক জিয়া এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন : প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা  স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড সাংবাদিকতার জন্য সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন : উপদেষ্টা ডা. জাহেদ জামালপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রশিক্ষণ কার্যক্রমের কনসালটেশন সেসন অনুষ্ঠিত বজ্রপাতে কৃষকের মৃত্যু বকশীগঞ্জে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ দানেও আনন্দ আছে : জামালপুরে ব্যতিক্রমী অনুষ্ঠানে ক্ষুদ্র দাতাদের অভিমত

মাদারগঞ্জে জামায়াতে যোগ দিলেন এবি পার্টির প্রার্থী লিপসন 

মাদারগঞ্জ : এবি পার্টি মনোনীত প্রার্থী লিপসন মিয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন। ছবি : বাংলারচিঠিডটকম

বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রার্থী প্রকৌশলী লিপসন মিয়া। তিনি জামালপুর জেলা এবি পার্টির যুগ্ম আহ্বায়ক এবং মাদারগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক ছিলেন। ১৯ জানুয়ারি, সোমবার সন্ধ্যায় মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন তিনি।

এ সময় উপজেলা ও পৌর জামায়াতের নেতারা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। যোগদান অনুষ্ঠানে উপজেলায় জামায়াতে ইসলামীর আমির মাওলানা নুরুল আমিন, সেক্রেটারি ফরহাদ হোসেন, সাবেক আমির শাহীন আক্তার খান পিটার, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শেখ সাদিউর রহমান সাদি, পৌর জামায়াতের আমির আতিকুর রহমান সেলিম, সেক্রেটারি শরিফুল ইসলাম, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুল আজিজ জামালী, বায়তুল মাল সম্পাদক রহমতুল্লাহ, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রমজান আলী প্রমুখ।

প্রকৌশলী লিপসন মিয়া বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং ইসলামী আদর্শের রাজনীতির প্রতি আস্থা থেকেই আনুষ্ঠানিকভাবে সদস্য ফরম পূরণ করে জামায়াতে ইসলামীতে যোগদান করেছি। ইসলামী জীবনব্যবস্থা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার সর্বোত্তম পথ। ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন ও মানুষের অধিকার আদায়ে জামায়াতে ইসলামী কার্যকর ভূমিকা রাখতে সক্ষম।

লিপসন মিয়ার যোগদানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফরহাদ হোসেন এ প্রতিবেদককে বলেন, জামায়াতের আদর্শ ও কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে প্রকৌশলী লিপসন মিয়া জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। জামায়াতের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে দলে স্বাগত জানান।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জামালপুর-৩ আসনে এবি পার্টির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রকৌশলী লিপসন মিয়া। পরে দলীয় সিদ্ধান্তে তিনি মনোনয়নপত্র জমা দেননি।

জনপ্রিয় সংবাদ

আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে : তিতুমীর

মাদারগঞ্জে জামায়াতে যোগ দিলেন এবি পার্টির প্রার্থী লিপসন 

আপডেট সময় ০৯:১২:৪২ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬