ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ মেলান্দহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ইটভাটার চিমনি ধ্বংস বকশীগঞ্জে অ্যাপসে সার বিতরণের অবহিতকরণ সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ : সিলিং ফ্যানে ঝুলে যুবকের আত্মহত্যা মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেওয়ানগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

দেওয়ানঞ্জ : অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : বাংলারচিঠিডটম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় অবৈধভাবে চালু থাকা ৫টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ৩০ ডিসেম্বর, মঙ্গলবার সকালে উপজেলার চিকাজানী, পোল্যাকান্দি ও ভবসুর এলাকায় জামালপুর পরিবেশ অধিদপ্তর এ অভিযান চালায়।

সূত্র জানায়, জামালপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম সামিউল আলম কুর্সি ও দেওয়ানগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান ৩০ ডিসেম্বর সকালে উপজেলার চিকাজানী, পোল্যাকান্দি ও ভবসুর এলাকায় ইটভাটায় অভিযান চালান। অভিযানে যৌথবাহিনীর সদস্যরাও অংশ নেন।

অভিযানের সময় অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী দুর্গা এন্টারপ্রাইজ, মেঘনা ব্রিকস, সেফিড ব্রিকস, যমুনা ব্রিকস ও এম এ বি ব্রিকসকে তিন লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা জরিমানা করেন।

সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান এ প্রতিবেদককে বলেন, জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

দেওয়ানগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপডেট সময় ১০:২৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫