ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে বাঁশির শব্দে ছুটল ঘোড়া, উল্লাসে মাতল হাজারো দর্শক জামালপুরে নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ক এপির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী

জামালপুর শিশু পরিবারে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

জামালপুর : বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আফসানা তাসলিম। ছবি : বাংলারচিঠিডটকম

প্রতি বছরের মতো এবারো বর্ণাঢ্য আয়োজনে জামলপুর শিশু পরিবারে অনুষ্ঠিত হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ২৯ ডিসেম্বর, সোমবার দিনব্যাপী শিশু পরিবার মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম। ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনী পর্বের আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রোকোনুল ইসলাম।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুরের সিভিল সার্জন ডাক্তার আজিজুল হক, জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার, ময়মনসিংহ বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. আলী হায়দার ভূইয়া, সমাজসেবা অধিদপ্তর ঢাকার উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মোস্তফা মাহমুদ সারওয়ার, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসি, ইউনিসেফ প্রতিনিধি ইমতিয়াজ আহমেদ, জামালপুর সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক নুরুল আলম প্রধান, শিশু পরিবারের ব্যবস্থাপনা ও মনিটরিং কমিটির সদস্য মোকছেদুর রহমান হারুন, বাংলারচিঠি ডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক ও শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক শিরিনা আক্তার। অনুষ্ঠান পরিচালনায় সমন্বয়কের দায়িত্ব পালন করেন জামালপুর পৌর সমাজসেবা কর্মকর্তা ফারুক মিয়া ও সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন।

জামালপুর : সুসজ্জিত শিশুরা অতিথিদের সামনে প্রদর্শন করে কুচকাওয়াজ। ছবি : বাংলারচিঠিডটকম

অনুষ্ঠানের শুরুতেই কোরান থেকে তেলওয়াত শেষে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। একই সাথে জাতীয় পতাকা ও শিশু পরিবারের পতাকা উত্তোলন করা হয়। পরে স্মারক বেলুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। শিশুদের কুচকাওয়াজ শেষে মশাল জ্বালিয়ে দৌড়ে মাঠ প্রদর্শন করে শিশু স্বাধীন। ক্রীড়া প্রতিযোগিতায় নয়টি বিষয়ে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের নয়টি বিষয়ে অর্ধশতাধিক শিশু অংশ নেয়।

শিশুদের মনোজ্ঞ পরিবেশনা দেখে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আফসানা তাসলিম বলেন, জামালপুর শিশু পরিবারের শিশুরাই সেরা। এবারের বিজয় দিবসে পরিবারের শিশুরা কুচকাওয়াজের তিনটি বিষয়ে অংশ নিয়ে তিনটিতেই প্রথম স্থান অর্জন করেছে। তাদের পরিবেশনা দেখে হাজারো দর্শক বিমুগ্ধ হয়েছেন। আজও তাদের পারফরমেন্স দেখে আমি অভিভূত হয়েছি। তারা পড়ালেখাতেও যেন আশাব্যঞ্জক ফলাফল করে ভবিষ্যতে অনেক বড় মানুষ হতে পারে  সেই প্রত্যাশা করছি।

জনপ্রিয় সংবাদ

ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ

জামালপুর শিশু পরিবারে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:০৫:২০ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫