ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা নকলায় চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, পথচারী নিহত যৌতুক : স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলার রায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড

এমপি প্রার্থিতার জন্য মনোনয়নপত্র জমা দিলেন শামীম তালুকদার 

সরিষাবাড়ী : মনোনয়নপত্র দাখিল করেন ফরিদুল কবীর তালুকদার শামীম। ছবি : বাংলারচিঠিডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে এমপি প্রার্থিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন  বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ভাতিজা ফরিদুল কবির তালুকদার শামীম। এ আসনে কেন্দ্রীয় বিএনপি মনোনীত প্রার্থী হিসাবে দলীয় মনোনয়ন পেয়েছেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।

২৯ ডিসেম্বর, সোমবার মনোনয়নপত্র জমাদানের শেষদিন বিকাল ৩টা ১৫ মিনিটে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাসনিমুজ্জামানের হাতে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দিয়ে ফরিদুল কবির তালুকদার শামীম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার আলোকে দেশ পরিচালনা করা হবে। সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করব। জনগণের আমানত খেয়ানত করব না। কয়েক দশক ধরে আমার পরিবার সরিষাবাড়ী মানুষের সেবা করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, পৌর ও উপজেলা পরিষদ নির্বাচনে জনগণ আমার উপর আস্থা রেখে নির্বাচিত করেছিলেন। আমি প্রত্যাশা করি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও সরিষাবাড়ীর মানুষ আমাকে ভোট দিয়ে বিজয়ী করে তাদের সেবা করার দায়িত্ব দিবেন।

এ সময় তার সাথে উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র এ কে এম ফয়জুল কবীর তালুকদার শামীম, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি অধ্যাপক আব্দুল আওয়াল, যুগ্মসাধারণ সম্পাদক গোলাম রাব্বানী লেকু, দপ্তর সম্পাদক খায়রুল আলম শ্যামল উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

এমপি প্রার্থিতার জন্য মনোনয়নপত্র জমা দিলেন শামীম তালুকদার 

আপডেট সময় ১০:১৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫