ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল

মেলান্দহ-মাদারগঞ্জ আসনে স্বতন্ত্র প্রার্থী বিএনপিনেতা লানজু, এবি পার্টির লিপসন মনোনয়নপত্র কিনেছেন

মাদারগঞ্জ : মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপিনেতা ফায়েজুল ইসলাম লানজু ও এবি পার্টিনেতা প্রকৌশলী লিপসন মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লানজু ও তার স্ত্রী সোনিয়া ইসলাম মনোনয়পত্র কিনেছেন। একই আসনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রার্থী হিসাবে মনোনয়নপত্র কিনেছেন দলটির জামালপুর জেলা শাখার যুগ্মআহ্বায়ক ও মাদারগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী লিপসন মিয়া।

২৪ ডিসেম্বর, বুধবার দুপুরে জামালপুর-৩ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীর কাছ থেকে  তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহের পর বিএনপিনেতা ফায়েজুল ইসলাম লানজুু বলেন, জামালপুর-৩ আসনে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে প্রার্থী চ‚ড়ান্ত করা হয়নি। সে কারণেই আমি ও তার স্ত্রী দু’জনের নামেই মনোনয়নপত্র সংগ্রহ করেছি। ধানের শীষ প্রতীকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি নির্বাচনে প্রথম বা দ্বিতীয় হতে পারবেন না। সর্বোচ্চ তৃতীয় হতে পারেন। মাদারগঞ্জ ও মেলান্দহের জনগণ ওই প্রার্থীকে প্রত্যাখ্যান করেছে।

এ সময় মাদারগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি হাবলুল গাজী বেলাল, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাসান একরামুল কবির, পৌর বিএনপির সাবেক যুগ্মসম্পাদক হাজী মাসুদ, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সিজার, কড়ইচড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বাবুল আক্তার বাচ্চু, উপজেলা যুবদলের যুগ্মআহ্বায়ক হেলাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান টুটুল প্রমুখ।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে প্রকৌশলী লিপসন মিয়া সাংবাদিকদের বলেন, ইতোমধ্যে আপনারা অবগত আছেন, এবি পার্টি, এনসিপি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন-এই তিনটি রাজনৈতিক দল মিলে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ গঠন করেছে। ওই জোটের পক্ষ থেকে আমাকে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে চ‚ড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। তাই মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার সর্বস্তরের নাগরিকদের সহযোগিতা কামনা করছি।

এ সময় জামালপুর পৌর এবি পার্টির আহ্বায়ক নজরুল ইসলাম, মাদারগঞ্জ উপজেলা এবি পার্টির যুগ্মআহ্বায়ক প্রকৌশলী মাসুদুর রহমান, যুগ্মআহ্বায়ক মোস্তাফিজুর রহমান রনজু, যুগ্ম সদস্য সচিব অধ্যক্ষ আহাম্মদ আলী, জেলা যুব পার্টির সদস্য সচিব টিপু, মাদারগঞ্জ উপজেলা যুব পার্টির যুগ্ম সদস্য সচিব মো. রেজওয়ান, গুনারীতল ইউনিয়ন এবি পার্টির সদস্য সচিব মোজাম্মেল হক ধলা প্রমুখ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন

মেলান্দহ-মাদারগঞ্জ আসনে স্বতন্ত্র প্রার্থী বিএনপিনেতা লানজু, এবি পার্টির লিপসন মনোনয়নপত্র কিনেছেন

আপডেট সময় ১১:১০:৩০ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫