ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

তারেক রহমানকে স্বাগত জানাতে জামালপুর থেকে ঢাকায় যাচ্ছে ৫০ হাজার নেতা-কর্মী

জামালপুর : জামালপুর কেন্দ্রীয় বাসটার্মিনাল। ঢাকায় যাচ্ছে অন্তত ৫০ হাজার বিএনপি নেতা-কর্মী। ছবি : বাংলারচিঠিডটকম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় শেষে ২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার বাংলাদেশে ফিরছেন। তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জামালপুর জেলা সদর ও সাতটি উপজেলা থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঢাকায় যোগ দিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন।

ইতিমধ্যে অনেকেই ঢাকায় রওনা দিয়েছেন। জামালপুর থেকে ‘জামালপুর স্পেশাল ট্রেন’ নামে বিশেষ একটি ট্রেন, প্রায় ২০০ বাস ও অন্যান্য যানবাহন দিয়ে ঢাকায় যাবেন নেতা-কর্মীরা। সারা জেলা থেকে প্রায় ৫০ হাজার নেতা-কর্মী ঢাকায় যাওয়ার কথা বলা হয়েছে জেলা বিএনপি থেকে।

জামালপুর স্পেশাল ট্রেনটি ২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার ভোর ৫টায় জামালপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। সকাল ৯টা ৫০ মিনিটে ট্রেনটি ঢাকায় পৌঁছবে। ট্রেনটি একই দিন ঢাকা থেকে সন্ধ্যা ৭টায় জামালপুরের উদ্দেশ্যে যাত্রা করবে। রাত ১টা ৪৫ মিনিটে জামালপুর এসে পৌঁছবে। জামালপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে ট্রেনটি ময়মনসিংহ, গফরগাঁও, জয়দেবপুর ও বিমানবন্দন স্টেশনে যাত্রাবিরতি দিয়ে নেতা-কর্মীদের বহন করে ঢাকায় পৌঁছাবে।

ট্রেনটিতে ১০টি কোচে মোট ৫৩০টি আসন রয়েছে। ট্রেনটির ভাড়া নির্ধারন করা হয়েছে দুই লাখ ১৬ হাজার ৫৬৩ তেষট্টি টাকা। ইতিমধ্যে ট্রেনের সমুদয় ভাড়া পরিশোধ করা হয়েছে। জামালপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল, পৌর বাসটার্মিনাল ছাড়াও সকল উপজেলা থেকে যাত্রীবাহী বাসে করে নেতা-কর্মীরা ঢাকায় যাবেন। অনেক নেতা-কর্মী এসব বাহনে ঢাকায় গিয়েছেন। অনেকেই রওনা হয়েছেন। ২৪ ডিসেম্বর, বুধবার থেকে জামালপুর রেলওয়ে স্টেশন ও বাস টার্মিনালে স্বাভাবিক দিনের চেয়ে বেশি ভিড় চোখে পড়ছে।

জেলা বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, জামালপুর জেলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করে নিতে জামালপুর থেকে প্রায় ৫০ হাজার নেতা-কর্মী ঢাকায় যাওয়ার প্রস্ততি নিচ্ছেন। জেলার সংসদীয় আসন জামালপুর- ১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) থেকে তিন হাজার, জামালপুর- ২ (ইসলামপুর) আসন থেকে দুই হাজার, জামালপুর- ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) থেকে আট হাজার, জামালপুর- ৪ (সরিষাবাড়ী) থেকে পাঁচ হাজার ও জামালপুর- ৫ (জামালপুর সদর) আসন থেকে প্রায় ৩০ হাজার নেতা-কর্মী ঢাকায় যাবেন। জেলার সাতটি উপজেলার পাঁচটি সংসদীয় আসন থেকে একটি স্পেশাল ট্রেন, প্রায় ২০০ বাস ছাড়াও মাইক্রোবাস ও অন্যান্য বাহনেও নেতা-কর্মীরা ঢাকায় যাবেন।

জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মনজুরুল আহসান সুমন এ প্রতিবেদককে বলেন, বাংলাদেশ রেলওয়ের কাছে একটি স্পেশাল ট্রেনের আবেদনের প্রেক্ষিতে জামালপুর স্পেশাল নামে একটি ট্রেন বরাদ্দ দিয়েছে। ইতিমধ্যে জামালপুর-ঢাকা ও ঢাকা-জামালপুর এর জন্য দুই লাখ ১৬ হাজার ৫৬৩ টাকা পরিশোধ করা হয়েছে। আশা করছি ২৫ ডিসেম্বর ভোর ৫টায় ট্রেনটি জামালপুর থেকে ছেড়ে যাবে। এছাড়াও নেতা-কর্মীদের বহনকারী বাসগুলো বিভিন্ন সময়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, জামালপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক ও জামালপুর- ৫ (সদর) আসনে বিএনপি দলীয় প্রার্থী আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জামালপুর জেলা বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্ততি নেয়া হয়েছে। সারা জেলা থেকে স্পেশাল ট্রেন, ২০০ বাস ও বেশ কিছু মাইক্রোবাসে করে মাধ্যেমে নেতা-কর্মীরা ঢাকায় যাবেন। এছাড়াও এককভাবেও অনেক নেতাকর্মী ইতিমধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। জামালপুর থেকে অন্তত ৫০ হাজার নেতা-কর্মী তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকায় যাচ্ছে।

জামালপুর রেলওয়ে জংশন স্টেশন মাস্টার আকতার হোসেন সেখ এ প্রতিবেদককে বলেন,  মনজুরুল আহসান সুমন নামে একজন জামালপুর স্পেশাল ট্রেন ভাড়া করেছেন। তিনি ভাড়ার টাকাও পরিশোধ করেছেন। ট্রেনটি জামালপুর থেকে ময়মনসিংহ, গফরগাঁও, জয়দেবপুর ও বিমান বন্দর স্টেশন হয়ে ঢাকায় পৌছবে। ২৫ ডিসেম্বর ভোর ৫টার জামালপুর থেকে ছেড়ে যাবে এবং একই দিন সন্ধ্যা ৭টায় ট্রেনটি ঢাকা থেকে জামালপুরের উদ্দেশ্যে রওনা করবে।

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

তারেক রহমানকে স্বাগত জানাতে জামালপুর থেকে ঢাকায় যাচ্ছে ৫০ হাজার নেতা-কর্মী

আপডেট সময় ১০:২১:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫