ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

দেওয়ানগঞ্জে নাশকতা মামলার আসামি আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার

দেওয়ানগঞ্জ : দেওয়ানগঞ্জ মডেল থানা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ডেভিল হান্টের অভিযানে নাশকতার মামলায় আওয়ামী লীগের তিনজন নেতাকে গ্রেপ্তার করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ। শনিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার চর আমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ছামসুল আলম (৫৭), কৃষি বিষয়ক সম্পাদক মমিনুল ইসলাম আকন্দ (৪৮), বাহাদুরাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শের আলী বিপুল (৪৮) পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ছামসুল আলম চর আমখাওয়া ইউনিয়নের লংকার চর গ্রামের মৃত: কলিম উদ্দিনের ছেলে। মমিনুল আকন্দ সানন্দবাড়ী উরতম আলীর ছেলে ও শের আলী বাহাদুরাবাদ ইউনিয়নের কান্দির গ্রামের মৃত আব্দুল জুব্বারের ছেলে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ বলেন, ২০ ডিসেম্বর, শনিবার দিবাগত রাতে ডেভিল হান্টের অভিযানে নাশকতা মামলার আসামি আওয়ামী লীগের তিনজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। ২০ ডিসেম্বর দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

দেওয়ানগঞ্জে নাশকতা মামলার আসামি আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার

আপডেট সময় ১০:৩১:৪১ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫