ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

শরিফ ওসমান হাদীকে হত্যার প্রতিবাদে জামালপুরে রেলপথ ও সড়ক অবরোধ

জামালপুর : গেটপাড়ে রেলপথ অবরোধ করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। ছবি : বাংলারচিঠিডটকম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে রেলপথ ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। ১৯ ডিসেম্বর, শুক্রবার বিকালে জামালপুর শহরের গেটপাড় এলাকায় এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যুবশক্তি, ছাত্রশক্তির নেতাকর্মীসহ ছাত্র-জনতা এই অবরোধ কর্মসূচি পালন করেন।

১৯ ডিসেম্বর বিকালে প্রথমে শহরের পাঁচরাস্তা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যুবশক্তি, ছাত্রশক্তির নেতাকর্মীসহ ছাত্র-জনতা। এ সময় তারা শহরের গুরুত্বপূর্ণ পাঁচরাস্তা মোড় অবরোধ করে সড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দেন। প্রায় এক ঘন্টা পর তারা অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয় যান চলাচল।

এরপর বিক্ষুব্ধ ছাত্র-জনতা সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গেটপাড় এলাকায় গিয়ে অবস্থান নেয়। এ সময় বিক্ষুব্ধরা ঢাকা-দেওয়ানগঞ্জ ও ঢাকা-সরিষাবাড়ী রেলপথ ও শহরের প্রধান সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। নেতা-কর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন ও বিভিন্ন স্লোগান ধরেন। অবরোধের কারণে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেন এক ঘন্টা দাঁড়িয়ে থাকে।

জামালপুর : পাঁচরাস্তা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। ছবি : বাংলারচিঠিডটকম

অবরোধ চলাকালে বক্তব্য রাখেন এনসিপি নেতা আইনজীবী শামীম, আবিদ সৌরভ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মীর ইসহাক হাসান ইখলাস, আমিমুল এহসান, ছাত্র অধিকার পরিষদের মাহমুদুল হাসান বিবেক, ইসলামী ছাত্র আন্দোলনের আল আমিন রুহানীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এনসিপি নেতা আইনজীবী শামীম বলেন, ২৪ এর জুলাই গণঅভ্যূত্থানের বিপ্লবী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। খুনিদের নির্বিঘ্নে দেশ থেকে ভারতে পালিয়ে যেতে দেওয়া হয়েছে।

আমিমুল এহসান বলেন, শরিফ ওসমান হাদীর খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। ভারতে পালিয়ে থাকা সকল খুনি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাদের বাংলাদেশে ফেরত দিতে হবে।

মাহমুদুল হাসান বিবেক বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। অবিলম্বে বিপ্লবী সরকার গঠন করতে হবে।

ঘন্টাব্যাপী বিক্ষোভ শেষে অবরোধ তুলে নেন ছাত্র-জনতা।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

শরিফ ওসমান হাদীকে হত্যার প্রতিবাদে জামালপুরে রেলপথ ও সড়ক অবরোধ

আপডেট সময় ০৭:৪৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫