কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ ও জামালপুর-১ দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও সাবেক এমপি এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক বিজয়ী হলে দেশে উউন্নয়নের জোয়ার বইবে। আওয়ামী লীগ ৫০ বছরেও দেশে আসবে না। ১৭ বছর স্বৈরাচার আওয়ামী লীগ দেশ ধ্বংস করেছে। জামায়াত ইসলামীকে বেগম খালেদা জিয়া পাশে রেখে রাজনীতি করার সুযোগ করে দিয়ে আসছিল। আওয়ামী লীগ তাদের দলের নিবন্ধন বাতিল করেছিল। আজ তারা বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে।
১৭ ডিসেম্বর, বুধবার বিকালে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রহিমপুর শিক্ষা ও সমাজ উন্নয়ন ফোরাম আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন এম. রশিদুজ্জামান মিল্লাত।
তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছে, নির্যাতন করা হয়েছে। ৫ আগস্টের আগে আজকের বিএনপিকে বিলুপ্ত করার জন্য শেখ হাসিনা বিএনপি নেতাদের জেলে ভরে নিয়ে রিমান্ডে নির্যাতন করা হয়েছে।
পাররামরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যারিস্টার শাহাদত জামান শোভন, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্মসম্পাদক মনিরুল ইসলাম মনির, উপজেলা বিএনপি সহ-সভাপতি শ্যামল চন্দ, যুগ্মসাধারণ সম্পাদক এ কে এম মুসা, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, পাররামরামপুর ইউপি চেয়ারম্যান সেলিম মিয়া জে. কে. ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শরিফ উদ্দিন আকন্দ, আব্দুর রাজ্জাক, অর্থ বিষয়ক সম্পাদক আকন্দ, রহিমপুর শিক্ষা ও সমাজ উন্নয়ন ফোরামের এর মুখ্য সংগঠক সেলিম রেজা জয়, মানবসেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সাবেক এমপি. এম রশিদুজ্জামান মিল্লাত।
বিল্লাল হোসেন মন্ডল : নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম 



















