জামালপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহাম্মেদ বলেছেন, সবার আগে বাংলাদেশ- এই স্লোগানকে সামনে রেখে আপনার আমার নেতা, বিএনপির নেতা, আঠারো কোটি মানুষের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের ভাগ্যকে ত্বরান্বিত করার জন্য, সারা বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে উঠানোর জন্য মহাপরিকল্পনা হাতে নিয়েছেন। এরই অংশ হিসাবে আজকের এই কৃষক সমাবেশ।
জামালপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ তার নিজ উদ্যোগে জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে আয়োজিত দেশগড়ার পরিকল্পনা শীর্ষক কৃষক সমাবেশে এসব কথা বলেন।

আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশের প্রতিটি কৃষকের কল্যাণে কৃষক কার্ড এক যুগান্তকারী পদক্ষেপ হতে যাচ্ছে উল্লেখ করে জামালপুরে দেশগড়ার পরিকল্পনা শীর্ষক কৃষক সমাবেশে জামালপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহাম্মেদ কৃষকদের উদ্দেশ্যে বলেছেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের সার্বিক কল্যাণে কৃষক কার্ড উপহার দিবেন তারেক রহমান। আপনারা যারা কৃষক রয়েছেন এখানে। জামালপুর জেলায় কয়েক লাখ কৃষক আছেন। কৃষককের ক্ষোভ, ধানের শীষে যাতে চিটা না হয়, সেইটা আপনাদেরকেই নিশ্চিত করতে হবে। বিষয়টি আপনাদের বুঝতে হবে।
তিনি আরও বলেন, কৃষক থেকে শুরু করে সর্বস্তরের বিএনপি নেতা-কর্মীদেরকে অজপাড়াগাঁয়ে মাঠে ময়দানে সাধারণ ভোটার জনতার দ্বারে দ্বারে ধানের শীষ মার্কাটাকে বোঝাতে হবে। আগামী নির্বাচনে আপনার এলাকায় যে ব্যক্তিই ধানের শীষ পেয়েছেন। তার সাথে আপনাদের মতভেদ থাকতে পারে। সকল ভেদাভেদ ভুলে গিয়ে তারেক রহমান ও বেগম খালেদা জিয়া মুখের দিকে তাকিয়ে এবং শহীদ জিয়াউর রহমানের দল করার স্বার্থে আঠারো কোটি মানুষের স্বার্থে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষকে বিজয়ী কতে হবে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই নিরাপদ ও নির্ভরযোগ্য কৃষক কার্ড সম্পর্কে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক প্রণীত ও কেন্দ্রীয় বিএনপি কর্তৃক সারাদেশে প্রচারতি ‘সাবার আগে বাংলাদেশ’ শিরোনামের প্রচারপত্র সম্পর্কে সম্যক ধারণা তুলে ধরেন। কৃষক সমাবেশে আগত বিপুল সংখ্যক কৃষকসহ সমাবেশে অংশগ্রহণকারী সর্বস্তরের বিএনপি নেতা-কর্মী ও সাধারণ জনতার মাঝে বিপুল সংখ্যক প্রচারপত্র বিলি করেন বিএনপিনেতা শামীম আহমেদ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক প্রণীত প্রচারপত্রে উল্লিখিত বিষয়গুলোর উল্লেখ করে বিএনপিনেতা শামীম আহমেদ বলেন, কৃষক কার্ড থাকলে হাতে। সেবা পাবেন সাথে সাথে। সেই কার্ড দিয়ে কৃষক ন্যায্যমূল্যে সার, বীজ, কীটনাশক, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, স্বল্পমূল্যে কৃষিযন্ত্রপাতি সুবিধা, স্বল্পব্যয়ে সেচ সুবিধা, সহজ শর্তে কৃষি ঋণ, কৃষিবীমা, ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রয়ের সুবিধা ভোগ করতে পারবেন।
তিনি আরও উল্লেখ করেন, কৃষকেরা যাতে তাদের উৎপাদনশীলতা আরও বাড়িয়ে স্বাবলম্বী হতে পারেন সেজন্য কৃষি বিষয়ক প্রশিক্ষণ, মোবাইলে আবহাওয়া ও বাজার তথ্য জানা এবং মোবাইলে ফসলের সঠিক পরিচর্যা বিষয়ক সুবিধা ভোগ করতে পারবেন। তিনি আরও উল্লেখ করেন, মৎস্যচাষী ও প্রাণিসম্পদ খামারিরাও কৃষক কার্ডের সুবিধা পাবেন।
সমাবেশে সভাপতিত্ব করেন জামালপুর জেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক বিষ্ণ চন্দ্র মন্ডল। জিয়া সাইবার ফোর্স জামালপুর জেলা শাখার সদস্য সচিব রিপন হোসেন হৃদয়ের সঞ্চালনায় কৃষক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা সাবেক সাংগঠনিক সম্পাদক আজম খান, মেলান্দহ পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি রেজাউল করিম রেজা, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রানা ম্যানশন, জামালপুর সদর উপজেলা থানা কৃষকদলের সাবেক আহবায়ক মাইনুল হক, ছাত্রদলনেতা কামরুল হাসান কাজল প্রমুখ।
এর আগে সমাবেশের শুরুতেই ঢাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর বিদেহী আত্মার মাগফিরাত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মেলান্দহ উপজেলা বিএনপিনেতা আজম খান।
মো. আলমগীর : নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম 



















