ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত আইনজীবীর কার্যালয় থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র, মাদক উদ্ধার এক শিক্ষকেই চলছে পশ্চিম চর নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত পাঠদান উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সামছুল হুদার সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত মাদারগঞ্জে সাপে কাটা নারীর মৃত্যু, স্বাস্থ্যকর্মীর উপর হামলা জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর

বিএনপি ক্ষমতায় গেলে অস্বচ্ছল পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : এম. রশিদুজ্জামান মিল্লাত 

বকশীগঞ্জ : বিএনপির পথসভায় বক্তব্য রাখেন সাবেক এমপি এম. রশিদুজ্জামান মিল্লাত। ছবি : বাংলারচিঠিডটকম

বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও জামালপুর-১ দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন,  বিএনপি ক্ষমতায় গেলে অস্বচ্ছল পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ফামিলি কার্ডের পাশাপাশি কৃষকদের কৃষি কার্ডও দেওয়া হবে। যাতে করে সারের জন্য কোন কৃষককে হয়রানির শিকার না হতে হয়।

১৭ ডিসেম্বর, বুধবার বিকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নঈম মিয়ার বাজারে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

সাবেক এমপি এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, আমরা যা করতে পারব তাই বলি। আগামীতে জনগণের কল্যাণের জন্য কাজ করা হবে। আগামী ৫০ বছরেও আওয়ামী লীগ আর ফিরতে পারবে না। ইদানিং জামায়াত রোজা আর পূজা এক করে ফেলছে। তারা মানুষকে বিভ্রান্ত করছে। দেশের ৯০ ভাগ মুসলমানদের বেজার করে জামায়াত ক্ষমতায় যেতে চায়। তাই আপনারা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেবেন না। আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীকে ভোট দিতে ভোটারদের প্রতি আহবান জানাচ্ছি।

পথসভায় বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ব্যারিস্টার শাহাদাত বিন জামান শোভন, বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা যুবদলের আহবায়ক বিপ্লব সওদাগর, উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জুয়েল রানা, বগারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফি আলমসহ বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে আরও কয়েকটি পথসভায় অংশ নেন এম. রশিদুজ্জামান মিল্লাত।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

বিএনপি ক্ষমতায় গেলে অস্বচ্ছল পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : এম. রশিদুজ্জামান মিল্লাত 

আপডেট সময় ০৯:৪৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫