ঢাকা ১১:১৪ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেওয়ানগঞ্জে মাদকাসক্ত যুবকের ৩ মাসের কারাদণ্ড জামালপুরে শুরা অধিবেশনে মোস্তফা সভাপতি, সুলতান সেক্রেটারি সংগীত ব্যক্তিত্ব টিপু স্মরণে ‘তুমি ছিলে তুমি থাকবে’ বকশীগঞ্জে ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ, আটক ১ সরিষাবাড়ীতে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু মেলান্দহে কল প্রকল্পের উদ্যোগে গবাদি প্রাণী পালন বিষয়ক প্রশিক্ষণ জামালপুরে দ্বিতীয় হিফযুল কুরআন ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামালপুরে জামায়াতের গণমিছিল জামালপুরের কৃতী সন্তান আইনজীবী হুমায়ুন করিম ফের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল নিযুক্ত ইসলামপুরে ভয়াবহ নদী ভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা

শহীদ বুদ্ধিজীবী দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

মাদারগঞ্জ : শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউএনও সুমন চৌধুরী। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর, রবিবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ, বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম আজাদ, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আনোয়ার হোসেন, মাদারগঞ্জ প্রেসক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের ইমাম শাহাদাত হোসেন প্রমুখ।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তাজ উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মীর্জা নাদিয়া আক্তার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রহুল আমিন, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী শফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর জাতির শ্রেষ্ঠ সন্তানদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল, যা ছিল বাঙালি জাতিকে মেধাশূন্য করার গভীর ষড়যন্ত্র। শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও চেতনাকে ধারণ করেই আমাদের দেশ গঠনে এগিয়ে যেতে হবে। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরাই আজকের দিনের মূল দায়িত্ব।

আলোচনা সভায় অন্যান্য বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জে মাদকাসক্ত যুবকের ৩ মাসের কারাদণ্ড

শহীদ বুদ্ধিজীবী দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৫৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫