ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী স্কুলজীবনে শিক্ষকদের স্মৃতি : শাহ মোহাম্মদ মনিরুজ্জামান প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ছাগল পেল ১২০ পরিবার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয় : মির্জা ফখরুল রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর : তথ্যমন্ত্রী কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং ও ম্যাচ ফিক্সিং ঠেকাতে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ পাস সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ : মার্কিন রাষ্ট্রদূত

জামালপুরে রুপা’স ভিশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

জামালপুর : মেডিকেল ক্যাম্পে অংশ নেয়া চিকিৎসক ও আয়োজক সংস্থার প্রতিনিধিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে জামালপুরে রুপা’স ভিশন ফর এক্সেপশনাল লাইভস এর উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। ১৩ ডিসেম্বর, শনিবার জামালপুর সুইড ভবনে সকাল ১১টা থেকে ২টা পর্যন্ত পাঁচজন বিশেষজ্ঞ ডাক্তার একটানা রোগী দেখেন।

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে কর্মরত দাতব্য প্রতিষ্ঠান রুপা”স ভিশন ফর এক্সেপশনাল লাইভস প্রতিষ্ঠাতা মেহেদী হাসান রুপা কবিরের দিকনির্দেশনায় মেডিকেল ক্যাম্প পরিচালনায় সমন্বকের দায়িত্ব পালন করেন জামালপুর শিশু সুরক্ষা অ্যাডভোকেসি নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম।

জামালপুর : রুপা’স ভিশন ফর এক্সেপশনাল লাইভস এর উদ্যোগে শিশুদের চিকিৎসাসেবা দেওয়া হয়। : বাংলারচিঠিডটকম

মেডিকেল ক্যাম্পে ৭০ জন শিশু স্বাস্থ্যসেবা গ্রহণ করে। বিনামূল্যে চিকিৎসাসেবা দেন দন্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার এমআর সিদ্দিক, চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার আহসান উল্লাহ শাহরিয়ার, নাক-কান-গলা বিশেষজ্ঞ ডাক্তার জাহাঙ্গীর আলম, শিশুরোগ বিশেষজ্ঞ সাইফুল আমিন ও নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আফজালুল হক।

সুইড বিদ্যালয় শিক্ষক ও কর্মচারীরা ভেন্যুসহ সহায়কের দায়িত্ব পালন করেন। ক্যাম্পের শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও পরিকল্পনা মোতাবেক কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহায়তা করেন রুপা’স ভিশনের শফিকুল আলম শুভ, রাশেদ মোরাদ , উন্নয়ন সংঘের জামালপুর এপির ব্যবস্থাপক মিনারা পারভীন, এইচআরডি নেটওয়ার্কের সাধারণ সম্পাদক আরজু মিয়া, স্ক্রিপ্ট প্রকল্পের পিআর এডুকেটর রবিন ও অন্তর।

সুইড এর সাধারণ সম্পাদক অজয় পাল রুপা’স ভিশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সমাজের সুবিধাবঞ্চিত বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবা দেওয়া এই সময়ের বড় চাহিদা পূরণ করা হল।

জাহাঙ্গীর সেলিম বলেন, আমাদের আবেদনের প্রেক্ষিতে জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ মাহফুজুর রহমান  সেরা বিশেষজ্ঞ চিকিৎসকদের বরাদ্দ দিয়েছেন।

রুপা’স ভিশনের প্রতিনিধি রাশেদ মোরাদ রুপা’স ভিশনের কার্যক্রম বর্ণনা করে বলেন, জামালপুরে আমরা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য বহুমাত্রিক কাজ করব। তিনি আন্তরিকভাবে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য পাঁচজন ডাক্তার ও তাদের সহকারীদের ধন্যবাদ জানান।

জ্যেষ্ঠ চিকিৎসক এম আর সিদ্দিক বলেন, এ ধরনের মানবিক কাজে অংশ নিতে পেরে নিজেদের ধন্য মনে করছি। তিনি রুপা’স ভিশনের পাশাপাশি জামালপুর শিশু সুরক্ষা অ্যাডভোকেসি নেটওয়ার্ক ও সুইড বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সকলকে এ ধরনের মহতী উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জামালপুরে রুপা’স ভিশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৫৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫