ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবিত্র ঈদুল আজহা ১০ জিলহজ, ২৮ মে, বৃহস্পতিবার সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর র‌্যাবের কিছু কর্মকর্তার অপরাধের দায় পুরো প্রতিষ্ঠান নিতে পারে না : স্বরাষ্ট্রমন্ত্রী মিড-ডে মিলে মায়েদের সম্পৃক্ততায় গার্ডিয়ান কমিটি গঠনের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর জামালপুরে ভিক্ষুকের হাতকে কর্মীর হাতে রূপান্তর করার ছোট গল্পের সৃষ্টি মুক্তিযোদ্ধারা সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার চায় : বীর প্রতীক হাকিম পর্যটন হবে কর্মসংস্থান ও অর্থনীতির বড় চালিকাশক্তি : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান জামালপুরে ভূমিসেবা মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন, মেলা উদ্বোধন ১৯ মে ২০২৮ সালে নতুন শিক্ষাক্রম পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী দেওয়ানগঞ্জে ভিজিএফ চাল বিতরণ শুরু

সদিচ্ছা থাকলে কাজে সফলতা আসবেই : ডিসি মোহাম্মদ ইউসুপ আলী

জামালপুর : মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহামাদ ইউসুপ আলী। ছবি : বাংলারচিঠিডটকম

নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইউসুপ আলীর সাথে জামালপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৭ ডিসেম্বর, রবিবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে বিভিন্ন অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।

 জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী তার বক্তব্যে বলেন, জামালপুরের উন্নয়নে কাজ করতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমাদের মন আছে কাজ করার। সদিচ্ছা থাকলে কাজে সফলতা আসবেই। তবে সমন্বিত উদ্যোগ ও চেষ্টা থাকতে হবে। আইন, শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ নানা ধরণের সামাজিক ইস্যুগুলো স্বাভাবিক রাখতে পুলিশ, ম্যাজিস্ট্রেটের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি, পেশার মানুষ যখন সম্পৃক্ত হবে তখন ইতিবাচক পরিবর্তন আসবেই।

জেলা প্রশাসক বলেন, জামালপুরের প্রস্তাবিত নকশিপল্লীর কার্যক্রম কি অবস্থায় আছে তা দেখা হবে। একই সাথে মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের কার্যক্রম ও অর্থনৈতিক অঞ্চলের কাজের অগ্রগতি সাধনে আমরা কাজ করব। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ভাল থাকলে উন্নয়নের গতি বেগবান হবেই। সরকারি কর্মকর্তাদের তথ্য সংরক্ষণ, তথ্য প্রচারে আরও গতিশীল হতে হবে। স্ব স্ব প্রতিষ্ঠানের ওয়েবসাইট আপডেট রাখতে হবে। যে সকল কর্মকর্তা বদলি হয়ে চলে যাবেন, তাদের মোবাইল নম্বর সাথে সাথে ডিলিট করে নতুন কর্মকর্তার নাম ও মোবাইল নম্বর যুক্ত করতে হবে।

তিনি আরও বলেন, সমাজের বিভিন্ন অংশীজন বিশেষ করে মুক্তযোদ্ধা, জুলাই যোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, ইমাম ও সুশীল সমাজের ব্যক্তিদের সম্পদ হিসেবে তাদের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে জামালপুরের উন্নয়নে ভূমিকার সুযোগ সৃষ্টি করতে হবে।

অন্যান্য বক্তারা জামালপুরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরে পদক্ষেপ নেয়ার জন্য জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানান।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার জালাল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা এমদাদুল হক, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা স্বাগত সাহা, জামালপুর সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত নূর মোহাম্মদ, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি ও বাংলারচিঠি ডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিম, জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিন্টু, জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, জুলাইযোদ্ধা হারুন অর রশিদ, জেলা ট্রাইবাল অ্যাসোসিয়েশনের সভাপতি তেরিসাস তারসিউস এম সাংমা, উন্নয়ন সংঘের জামালপুর এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক মিনারা পারভীন প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

পবিত্র ঈদুল আজহা ১০ জিলহজ, ২৮ মে, বৃহস্পতিবার

সদিচ্ছা থাকলে কাজে সফলতা আসবেই : ডিসি মোহাম্মদ ইউসুপ আলী

আপডেট সময় ১০:০৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫