ঢাকা ১০:১৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কানাডার সঙ্গে ‘শিগগিরই’ বাণিজ্য চুক্তি সম্পন্ন হবে : ট্রাম্প আল আকাবা সমিতিতে আমানতকৃত অর্থ উদ্ধারে গ্রাহকদের ৫ দফা দাবিতে মানববন্ধন যমুনা সার কারখানার ইউরিয়া সার উৎপাদন ২৫ অক্টোবর থেকে বন্ধ হয়ে গেছে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম এলার্মিং! জামালপুর জেনারেল হাসপাতাল সেবা কার্যক্রম নিয়ে একটি পর্যালোচনা বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগের উদ্যোগ জাপানের চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ২০২৭ শিক্ষাবর্ষের জন্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির নতুন ৪ বইয়ের অনুমোদন বাংলাদেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ইমামের যাবজ্জীবন কারাদণ্ড

শেরপুরে দু’দিনব্যাপী পর্যটন উদ্যোক্তা তৈরি বিষয়ক প্রশিক্ষণ শুরু

শেরপুর : শেরপুর : পর্যটন উদ্যোক্তা তৈরি বিষয়ক প্রশিক্ষণে অতিথি আলোচক ও অংশগ্রহণকারীবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুরে দু’দিনব্যাপী পর্যটন উদ্যোক্তা তৈরি বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। ৫ ডিসেম্বর, শুক্রবার বিকালে শেরপুর পৌরসভার নিউ মার্কেটে অবস্থিত আলীশান রেস্টুরেন্ট হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।

প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহকারি অধ্যাপক মো. এনামুল হক, ট্যুরিজম বোর্ডের মামুন উল হাসান শাওন, চিন্ময় বণিক প্রমুখ।

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহকারি অধ্যাপক মো. এনামুল হক বলেন, বাংলাদেশ পর্যটন সম্ভাবনাময় এক দেশ। নানা ধরনের পর্যটন খাতকে ব্যবহার করে বাংলাদেশের অনেকেই আজ সফল উদ্যোক্তা হয়েছেন। পরিকল্পিত উপায়ে পর্যটনকে যত প্রসার ঘটানো যাবে। ততই এদেশে নতুন নতুন মেধাবী উদ্যোক্তা তৈরি হবে। এজন্য সবাইকে আন্তরিক হতে হবে। পর্যটন খাতে উদ্যোক্তা হতে অর্থ ইনভেস্ট কম করতে হয়। শুধুমাত্র মেধা ইনভেস্ট করেই অনেকে সফল হতে পারেন।

এ প্রশিক্ষণে সীমান্তবর্তী গারো পাহাড়ের ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর নারীসহ ত্রিশজন অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

কানাডার সঙ্গে ‘শিগগিরই’ বাণিজ্য চুক্তি সম্পন্ন হবে : ট্রাম্প

শেরপুরে দু’দিনব্যাপী পর্যটন উদ্যোক্তা তৈরি বিষয়ক প্রশিক্ষণ শুরু

আপডেট সময় ১০:১৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫