ঢাকা ১২:২৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

বেলটিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত নিহত

জামালপুরে মোটরসাইকেল ও পিকআপভ্যান গাড়ির মুখোমুখি সংঘর্ষে রাসেল ও দিপু ওরফে বাবু (২২) নামে মোটরসাইকেলের দুই আরোহীর নিহত এবং আরও একজন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

৪ ডিসেম্বর, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে জামালপুর শহরের বেলটিয়া এলাকায় জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের চর জালালেরপাড়া এলাকার আব্দুল জলিল মেজরের ছেলে। তিনি পোশাক কারখানার কর্মচারী। নিহত দিপু ওরফে বাবু একই এলাকার শফিকুল ইসলামের ছেলে। আহত শ্যামল একই এলাকার আমজাদ হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কেন্দুয়া ইউনিয়নের চর জালালেরপাড়া এলাকার তিন বন্ধু মোটরসাইকেলে জামালপুর শহরে যাচ্ছিলেন। পথে শহরের বেলটিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা মালবাহী পিকআপভ্যান গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে রাসেল, বাবু ও শ্যামল গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। আর আহত দিপু ওরফে বাবু চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত শ্যামল চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন।

জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জামাল উদ্দিন এ প্রতিবেদককে বলেন, হাসপাতালে আসার আগেই একজন মারা যান। আর একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাকি একজন সামান্য আহত হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মকবুল হোসেন এ প্রতিবেদককে বলেন, এ ঘটনায় পিকআপভ্যান গাড়িটি জব্দ করে থানায় আনা হয়েছে। কিন্তু চালক পালিয়ে গেছে। দু’জনের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

বেলটিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত নিহত

আপডেট সময় ০২:২২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫