ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

জামালপুরে সাংবাদিক ও দলিল লেখকদের বিরুদ্ধে মামলা দায়ের, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

জামালপুর : মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা দলিল লেখক সমিতির সভাপতি এবং দৈনিক জামালপুর দিনকাল ও সাপ্তাহিক উর্মিবাংলা পত্রিকার প্রকাশক এপেক্সিয়ান মো. আরজু আকন্দসহ আটজন সাংবাদিক ও দলিল লেখকের বিরুদ্ধে সড়ক দুর্ঘটনায় আহত নওশাদকে ভুক্তভোগী সাজিয়ে ষড়যন্ত্রমূলক মামলা বাতিলসহ জাহিদুল হক সেলিম ও তার সহযোগী রাশেদুল হাসান নওশাদকে অনতিবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

৪ ডিসেম্বর, বৃহস্পতিবার দুপুর ১২টায় জামালপুর সুশীল সমাজের আয়োজনে শহরের ফৌজদারী মোড়ে জামালপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে ঘন্টাকালব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে কর্মরত সাংবাদিক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, স্থানীয় এলাকাবাসী নারীপুরুষসহ প্রায় ৩ শতাধিক নানা পেশাজীবী ব্যক্তিবর্গ অংশ নেন।

এ সময় বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, জামালপুর সিটি প্রেসক্লাবের প্রেসিডেন্ট ও দৈনিক জামালপুর দিনকাল পত্রিকার প্রধান সম্পাদক সৈয়দ মুনিরুল হক নোবেল, দৈনিক দিনকাল পত্রিকার সম্পাদক সাইদ পারভেজ তুহিন, জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক হানিফ উদ্দিন, সদর উপজেলা দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ ইকবাল আকন্দ, বাংলাদেশ কংগ্রেস জামালপুর জেলা শাখার আহ্বায়ক ও মাসিক শুভ সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক আবু সায়েম মো. সা’আদাতুল করিম, দলিল লেখক আরিফুজ্জামান আকন্দ প্রমুখ।

জামালপুর : নারীরাও অংশ নেন মানববন্ধনে। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা বলেন, একটি সংঘবদ্ধ কুচক্রীমহল দুর্ঘটনায় আহত হওয়ার ঘটনাকে হামলার ঘটনা সাজিয়ে ষড়যন্ত্রমূলকভাবে হয়রানির উদ্দেশ্যে নিরীহ সাংবাদিক ও দলিল লেখকদের বিরুদ্ধে মামলা দিয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।

জামালপুর সিটি প্রেসক্লাবের প্রেসিডেন্ট ও দৈনিক জামালপুর দিনকাল পত্রিকার প্রধান সম্পাদক সৈয়দ মুনিরুল হক নোবেল, দ্রুত সময়ের মধ্যে মামলাটি বাতিল করে প্রকৃত দোষী জাহিদুল হক সেলিম ও তার সহযোগী রাশেদুল হাসান নওশাদকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। তা না হলে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

এদিকে এ বিষয়ে মো. আরজু আকন্দ বলেন, আমি এই হয়রানিমূলক মামলা দায়েরের ঘটনায় বিস্মিত ও হতবাক হয়েছি। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের মামলায় ফাঁসানোর অপচেষ্টাকে সঠিক তদন্তের মাধ্যমে প্রশাসনকে পরিষ্কার করতে হবে। প্রকৃত দোষী ব্যক্তিদের মুখোশ জনসমক্ষে উন্মোচন করতে হবে। সেইসাথে মামলাটি দ্রুত বাতিলের দাবি জানাচ্ছি।

প্রসঙ্গত, আরজু আকন্দ জামালপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ দলিল লেখক সমিতির যুগ্ম-মহাসচিব, জামালপুর সিটি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এবং দেওয়ানপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক পদেও দায়িত্ব পালন করছে।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

জামালপুরে সাংবাদিক ও দলিল লেখকদের বিরুদ্ধে মামলা দায়ের, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ১১:২৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫