ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

নকলায় পরিবার পরিকল্পনা পরিদর্শকদের পূর্ণ দিবস কর্মবিরতি পালন

নকলা : কর্মবিরতি কর্মসূচিতে পরিবার পরিকল্পনা পরিদর্শকদের অবস্থান। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীদের নিয়োগবিধি বাস্তবায়নের দাবি আদায়ের লক্ষে পূর্ণ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

২ ডিসেম্বর, মঙ্গলবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন পরিবারের কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীগণ।

পূর্ণ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন পরিবার কল্যাণ পরিদর্শিকা লুৎফুন নাহার, রমা রানী সাহা, ছাহেরা খাতুন, উম্মে কুলসুম, পরিবার পরিকল্পনা পরিদর্শক মনিরুজ্জামান, সরকার মো. আবু রায়হান প্রমুখ। দিনব্যাপী এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করে শান্তিপূর্ণভাবে তাদের দাবি উপস্থাপন করেন।

পরিবার কল্যাণ পরিদর্শিকা লুৎফুন নাহার তাদের আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বলেন, দীর্ঘদিন ধরে কিছু যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করে আসছি। বিশেষ করে নিয়োগবিধি সংশোধন, পদোন্নতির সুযোগ সৃষ্টি এবং কাঠামোগত বৈষম্য দূরীকরণ এখন সময়ের দাবি। দাবিগুল দ্রুত বাস্তবায়নের জন্য তারা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান জানাচ্ছি।

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

নকলায় পরিবার পরিকল্পনা পরিদর্শকদের পূর্ণ দিবস কর্মবিরতি পালন

আপডেট সময় ১১:২৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫