ঢাকা ১১:২৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন

নকলার অবৈধ বালু উত্তোলনকারীকে চারদিনের বিনাশ্রম কারাদণ্ড

নকলা : ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় অবৈধভাবে ড্রেজার মেশিনের মাধ্যমে নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে মো. নূরল হক নামের এক ব্যক্তিকে চারদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি উপজেলার গনপদ্দি ইউনিয়নের বড়ইতার গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

৩০ নভেম্বর, রবিবার দুপুরে উপজেলার বরইতার গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অনুমোদন ছাড়াই ড্রেজার ব্যবহার করে বালু উত্তোলনের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে নূরল হককে আটক করেন। অভিযান চলাকালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিনটি বন্ধ করে দেওয়া হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০–এর ৪ ধারা লঙ্ঘন করায় আইনটির ১৫(১) ধারার বিধান অনুযায়ী তাকে চারদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি এ প্রতিবেদককে বলেন, সরকারি অনুমোদন ছাড়া নদী থেকে বালু উত্তোলন পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলছে। জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে পুলিশ বিভাগের সদস্যরাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার

নকলার অবৈধ বালু উত্তোলনকারীকে চারদিনের বিনাশ্রম কারাদণ্ড

আপডেট সময় ১০:৩২:০৮ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫