ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত

‘সানন্দবাড়ী উপজেলা’ গঠনের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালিত

জামালপুর : ‘সানন্দবাড়ী উপজেলা’ গঠনের দাবিতে বিক্ষোভ স্থানীয়রা সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেছে। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পৃথক উপজেলা গঠনসহ ছয় দফা দাবিতে ৩০ নভেম্বর, রবিবার দুপুরে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী বাজার এলাকায় গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। পরে সংক্ষিপ্ত সমাবেশও হয়েছে সেখানে।

জানা গেছে, ৩০ নভেম্বর দুপুরে চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে ঐক্যবদ্ধ গণমিছিল বের হয়। মিছিল সানন্দবাড়ী বাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল দেওয়ানগঞ্জ-রাজীবপুর আঞ্চলিক সড়ক হয়ে সানন্দবাড়ী বাজারের কৃষ্ণচূড়া মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হন সবাই। সেখানে আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। এ সময় স্থানীয় হাসানুর রহমান অয়ন, নাজমুল হক আকাশ, রিয়াজ হোসেন শান্ত, হৃদয় প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা সানন্দবাড়ী নামে নতুন উপজেলা গঠনসহ ছয় দফা দাবি ঘোষণা করেন সমাবেশ থেকে।

সানন্দবাড়ী নামে নতুন উপজেলা ঘোষণার দাবিতে হাসানুর রহমান অয়ন বলেন, আমাদেরকে যুগের পর যুগ সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা, চিকিৎসাসহ রাষ্ট্রের সকল অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে। সানন্দবাড়ী, তারাটিয়া, মৌলভীর চর, পাথরের চর, কাউনিয়ার চরসহ আশেপাশের এলাকা নিয়ে নতুন উপজেলা ঘোষণার দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, উপজেলা গঠন ছাড়াও অন্যান্য দাবিগুলো হলো- যমুনা নদীর ভাঙন রোধে স্থায়ী বাধ নির্মাণ করতে হবে। দেওয়ানগঞ্জ থেকে সানন্দবাড়ী হয়ে রৌমারী পর্যন্ত রেলপথ স¤প্রসারণ ও রেলস্টেশন স্থাপন করতে হবে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১০০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল স্থাপন করতে হবে। সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয় ও সানন্দবাড়ী কলেজকে সরকারিকরণ এবং আধুনিক সুযোগ সুবিধাসম্পন্ন একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করতে হবে।

রিয়াজ হোসেন শান্ত বলেন, সকল বঞ্চনা ও অবহেলার অবসান চেয়ে অবিলম্বে সানন্দবাড়ী উপজেলা গঠন করতে সরকারের কাছে দাবি জানাচ্ছি। সরকার দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবি পূরণে আশ^াস না দিলে আরও কঠোর কর্মসূচি হাতে নেয়া হবে।

মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন

‘সানন্দবাড়ী উপজেলা’ গঠনের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালিত

আপডেট সময় ১১:১৯:১৫ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫