ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত

ঝিনাই নদে ডুবে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

সরিষাবাড়ী : লাদেন মিয়ার মরদেহ দেখতে স্বজন ও স্থানীয়রা ভিড় করেন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ঝিনাই নদের পানিতে ডুবে লাদেন মিয়া (২২) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবক মারা গেছেন। ২৫ নভেম্বর, মঙ্গলবার সরিষাবাড়ী পৌর এলাকার সাতপোয়া শহর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঝিনাইনদে এ ঘটনা ঘটে।

নিহত লাদেন মিয়া পৌর এলাকার সাতপোয়া গ্রামের গাড়িচালক সুলতান মিয়া ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন পৌরসভার সাবেক কাউন্সিলর মো. সুরুজ্জামান।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন লাদেন মিয়া। ২৫ নভেম্বর সকালে বাড়ি থেকে বের হয়ে নদের পাড়ে ঘুরতে যান। এ সময় সাঁতরিয়ে নদ পারাপারের সময় মাঝখানে গিয়ে পানিতে ডুবে যান। পরে স্থানীয়রা মাছধরার জাল ফেলে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় তার পরিবারে শোকের মাতম দেখা যায়।

এ ব্যাপারে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার মো. শহিদুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, সকালে এক যুবক ঝিনাই নদে ডুবে যাওয়ার সংবাদ পেয়ে ডুবুরি দল ঘটনাস্থলে রওনা দেয়। ডুবুরি দল ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা ওই যুবকের মরদেহ উদ্ধার করেন।

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ঝিনাই নদে ডুবে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

আপডেট সময় ০৯:২২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫