ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস

অপরাজেয় বাংলাদেশের সংযোগ প্রকল্পের উদ্যোগে আলোচনা সভা, শোভাযাত্রা অনুষ্ঠিত

জামালপুর : সভামঞ্চে প্রধান অতিথি জামালপুর সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন নাহারসহ অন্যান্য অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

দাতা সংস্থা ইউএন-উইমেন এর অর্থায়নে অপরাজেয় বাংলাদেশের সংযোগ প্রকল্পের উদ্যোগে ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা কর্মসূচি পালন করা হয়েছে। জামালপুর শহরের রানীগঞ্জ যৌনপল্লী সংলগ্ন প্রকল্পের কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনের কর্মসূচির অংশ হিসাবে এই দিবসটিও পালন করা হয়।

জামালপুর জেলা শিল্পকলা একাডেমির সভাকক্ষে ২৫ নভেম্বর, মঙ্গলবার বিকালে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন সংযোগ প্রকল্পের মাঠ কর্মকর্তা রীনা আক্তার। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন নাহার। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর শহর সমাজসেবা কর্মকর্তা ফারুক মিয়া, জেলা নির্বাচন অফিসের সহকারী নির্বাচন কর্মকর্তা মহিদুল ইসলাম ও জামালপুর ১ নম্বর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুজন সরকার, বাংলারচিঠিডটকমের নির্বাহী সম্পাদক মোস্তফা মনজু প্রমুখ। এছাড়াও সভায় প্রকল্প সম্পর্কে বক্তব্য রাখেন সংযোগ প্রকল্পে মাঠ কর্মকর্তা হাফিজা খাতুন।

জামালপুর : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষ্যে অপরাজেয় বাংলােদেশের সংযোগ প্রকল্পের আলোচনা সভায় অতিথি ও অংশগ্রহণকারী নারীরা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন নাহার বলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরে নারীদের স্বাবলম্বী করে তোলার জন্য সেলাই, ব্লকবাটিকসহ বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে অনেকেরই আত্মকর্মসংস্থান হয়েছে। রানীগঞ্জ যৌনপল্লীর নারীদের মধ্যে কেউ যদি প্রশিক্ষণ নিতে চায় তাহলে তাদেরকে সুযোগ দেওয়া হবে। শুধু সুযোগই নয়, প্রশিক্ষণ শেষে তাদের আত্ম কর্মসংস্থানের জন্য সহায়তা দেওয়া হবে।

তিনি যৌনকর্মীদের উদ্দেশে বলেন, আপনার নিজেকে অপরাধী ও দুর্বল ভাববেন না। কাজ শেখেন। কাজ করেন। নিজের পায়ে দাঁড়ান। এভাবে আপনারা অন্যপেশায় চলে যান। মহিলা বিষয়ক অধিদপ্তর আপনাদের পাশে থাকবে। সরকার মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে সমাজের সর্বস্তরের বিশেষ করে ভাগ্যবঞ্চিত অবহেলিত ও নির্যাতনের শিকার নারীদের জন্য কাজ করে যাচ্ছে। আমরা সবাই মিলে নারীসমাজের উন্নয়ন চাই।

জামালপুর শহর সমাজসেবা কর্মকর্তা ফারুক মিয়া বলেন, নারী নির্যাতন প্রতিরোধে অনেক আইন আছে দেশে। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হযেছে। এমন কঠিন কঠিন আইন আছে। কিন্তু এরপরও বলতে হয়ে, সবার আগে নিজেকে সচেতন হতে হবে। মুখে নয়। গায়ের জোরে নয়। শিক্ষা, বুদ্ধি, কৌশল ও অর্থনীতিতে স্বাবলম্বী হতে হবে নারীদের। তিনি সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে নারী যৌনকর্মীদের বিধবা ভাতার ব্যবস্থা করে দেওয়াসহ তাদের পুনর্বাসনে সহযোগিতার আশ্বাস দেন।

জামালপুর : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষ্যে অপরাজেয় বাংলােদেশের সংযোগ প্রকল্পের শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

আলোচনা সভার শুরুতেই সংযোগ প্রকল্পের মাঠ কর্মকর্তা রিনা আক্তার রানীগঞ্জ যৌনপল্লীর নারীদের স্বাস্থ্য সুরক্ষাসহ বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন।

এর আগে সংযোগ প্রকল্পের কার্যালয় থেকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভা যাত্রা বের হয়। শোভাযাত্র প্রধান সড়কের দয়াময়ী মোড় হয়ে আলোচনা সভাস্থল জামালপুর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

আলোচনা সভা ও শোভযাত্রায় রানীগঞ্জ যৌনপল্লীর ৩০ জন নারী অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস

অপরাজেয় বাংলাদেশের সংযোগ প্রকল্পের উদ্যোগে আলোচনা সভা, শোভাযাত্রা অনুষ্ঠিত

আপডেট সময় ১১:২৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫