উঠানে নতুন বৈঠক- এই শ্লোগানে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র আয়োজেন ২২ নভেম্বর, শনিবার রাতে ভাটারা ইউনিয়নের ভেবলা এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা এনসিপি’র সদস্য সচিব ও জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে শাপলাকলি প্রতীকে এমপি মনোনয়ন প্রত্যাশী ডাক্তার মোশারফ হোসেন। তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও বাংলাদেশের মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন হয়নি। গুনেধরা সমাজ ব্যবস্থার পরিবর্তন করতেই এনসিপি’র সৃষ্টি। গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কার বাস্তবায়নের দাবি জানাই।
তিনি আরও বলেন, রাজার ছেলে আর রাজা হবে না। শ্রমিকের ছেলেও এখন প্রধানমন্ত্রী হবে। আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। নতুন বাংলাদেশে কোন দুর্নীতি, অন্যায়, হবে না। এনসিপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে সমতার ভিত্তিতে সমাজ পরিচালনা করা হবে। আগামী নির্বাচনে শাপলাকলি প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি।
এতে আরও বক্তব্য রাখেন জেলা এনসিপি’র যুগ্ম সদস্য সচিব আনোয়ারুর কবীর সোহাগ, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম, উপজেলা এনসিপ’র যুগ্ম সমন্বয়ক রাসেল মিয়া, সদস্য রফিকুল ইসলাম, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব ছাবের হোসেন বিপুল, উপজেলা যুব শক্তির নেতা রকিব মিয়া, উপজেলা ছাত্র শক্তির সংগঠক নূর সরকার প্রমুখ।
মমিনুল ইসলাম কিসমত : নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম 



















