ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

প্রয়াত সাংবাদিক আনোয়ারুল ইসলাম মিলন স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

জামালপুর : সাংবাদিক আনোয়ারুল ইসলাম মিলনের স্মরণসভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হক। ছবি : বাংলারচিঠিডটকম

প্রেসক্লাব জামালপুরের জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক ও অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের কার্যকরী সদস্য, দৈনিক মানবজমিন ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার জেলা প্রতিনিধি প্রয়াত সাংবাদিক আনোয়ারুল ইসলাম মিলনের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ নভেম্বর, শুক্রবার রাতে শহরের শহীদ হারুন সড়কে প্রেসক্লাব জামালপুরের কার্যালয়ে এই স্মরণসভার আয়োজন করা হয়।

জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি ও বাংলারচিঠিডটক এর সম্পাদক মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুরের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হক।

সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হক বলেন, মিলন ভাইয়ের সাথে আমার অনেক স্মৃতি রয়েছে। মিলন ভাই প্রথমত সাংবাদিকতার পেশাই ছিল না। আমার সাথে যখন তার প্রথম পরিচয় হয়, তখন তিনি ফার্মাসিটিক্যাল কোম্পানিতে চাকরি করতেন। তখন আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শিশু রোগী দেখি। মিলন ভাই বলতেন আমার আরেকটা পরিচয় আছে। আমি রাজনীতিও করি, চাকরিও করি। আমার সাথে তার ভাল একটা সম্পর্ক ছিল। আজ মিলন ভাই আমাদের মাঝে নেই। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

জামালপুর : দোয়ার মাধ্যমে সাংবাদিক আনোয়ারুল ইসলাম মিলনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

প্রেসক্লাব জামালপুরের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় স্মরণসভায় মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন প্রেসক্লাব জামালপুরের কার্যকরী সদস্য আব্দুল আজিজ, দ্য ডেইলি ফ্রন্ট নিউজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মেহের উল্লাহ, জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, প্রেসক্লাব জামালপুরের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইমুম সাব্বির শোভন, কোষাধ্যক্ষ সাগর ফরাজি, সদস্য আরিফ আকন্দ, সাংবাদিক তানভীর আহাম্মেদ হীরা প্রমুখ।

আলোচনা সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন শহীদ হারুন সড়ক বাইতুল মামুর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো. রফিকুল ইসলাম।

স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রেসক্লাব জামালপুর ও অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কে সকল সদস্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সাংবাদিক আনোয়ারুল ইসলাম মিলন ১৭ নভেম্বর, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে জামালপুর শহরের গেইটপাড় এলাকায় নিজ বাসভবনে হৃদযন্ত্রের কিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

প্রয়াত সাংবাদিক আনোয়ারুল ইসলাম মিলন স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৫৮:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫