ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ধানের শীষের জনসংযোগে শাহ মো. ওয়ারেছ আলী মামুন

জামালপুর : ভোটের মাঠে জামালপুর সদর আসনে বিএনপির প্রার্থী শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে নির্বাচনী জনসংযোগ করেছেন জামালপুর-৫ (সদর) আসনের বিএনপি দলীয় প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ১৪ নভেম্বর. শুক্রবার দুপুরে শহরের সকাল বাজার এলাকায় দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে জনসংযোগে অংশ নেন তিনি।

শাহ মো. ওয়ারেছ আলী মামুন সকাল বাজারের বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করেন। তাদের কাছে তিনি ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। বিএনপি প্রার্থী শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, গত ১৭ বছর কেউ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবারের নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। প্রচারণার সময় ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। নির্বাচিত হলে এলাকায় উন্নয়নে কাজ করব। বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি ও মাদক, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত জামালপুর গড়ে তুলব।

জনসংযোগে জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটন, সহ-সভাপতি লিয়াকত আলী, যুগ্মসাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম খান সজিব, শহর বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি মাইনুদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদসহ অন্যান্য নেতা-কর্মীরাও অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

ধানের শীষের জনসংযোগে শাহ মো. ওয়ারেছ আলী মামুন

আপডেট সময় ১০:০২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫